মাটি খোঁড়ার জন্য নির্ধারিত গন্তব্যে পৌঁছে গেছে
যুক্তরাষ্ট্রের মহাকাশগবেষণা প্রতিষ্ঠান
নাসার পাঠানো মঙ্গল যান কিউরিওসিটি। কিউরিওসিটি মঙ্গলগ্রহের যে স্থানটিতে মাটি খুঁড়বে সেখানে পানির অস্তিত্ব ছিল
বলে ধারণা করাহচ্ছে। এক খবরে
জানিয়েছে বিবিসি অনলাইন।
এ প্রসঙ্গে গবেষকেরা জানিয়েছেন, কিউরিওসিটি বর্তমানে মঙ্গলগ্রহের জন ক্লেইননামের সমতল এলাকাটিতে অবস্থান করছে। এখানেই চলতি মাসের শেষ
নাগাদ মাটিতেগর্ত করে পানির তথ্য
অনুসন্ধান করবে কিউরিওসিটি। মঙ্গল গ্রহের এ অঞ্চলটিরনামকরণ করা হয়েছে মার্স সায়েন্স ল্যাবরেটরির প্রয়াত ডেপুটি
প্রকল্পব্যবস্থাপক জন
ক্লেইনের নামানুসারে।মার্স সায়েন্স ল্যাবরেটরির গবেষক জন
গ্রটজিঙ্গার মঙ্গল গ্রহে কিউরিওসিটিরবর্তমান অবস্থানটিকে
‘আদর্শ স্থান’ বলেই মনে করছেন।
তাঁর মতে,
এ স্থানটিরমাটি খোঁড়ার পর মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব সংক্রান্ত তথ্য
মিলতে পারে। এঅঞ্চলটির ভৌগলিক
অবস্থান,
পানি প্রবাহের রেখা ও পাথর অতীতে পানি
থাকারঅস্তিত্ব নির্দেশ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।