ইসরাইলি বিমান হামলায় নিহত নারীর গর্ভ থেকে সন্তান জন্ম

সিজারিয়ান পদ্ধতিতে মৃত নারীর সন্তান

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত এক নারীর গর্ভ থেকে এক মেয়েশিশু জন্ম নিয়েছেচিকিৎসকেরা সিজারিয়ান পদ্ধতিতে মৃত নারীর সন্তানটি উদ্ধার করেনশিশুটি এখন হাসপাতালে রয়েছেচিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা ৫০ ভাগ এক ফিলিস্তিনি চিকিৎসক বিবিসিকে বলেন, ‘আমি খুবই ক্ষুব্ধ, খুবই দুঃখিতআমার মনে হচ্ছে, এটা আমারই বাচ্চামেয়েটির এখনো নাম দেয়া হয়নি বিবিসি জানিয়েছে, ২৩ বছর বয়স্ক ওই মা দির-আর-বালাহ এলাকায় বাস করতেনসেখানে বেসামরিক লোকজন বাস করেন

এদিকে এবিসির সাংবাদিক আলেকজান্ডার মারকুরডট জানিয়েছেন, গাজায় যে রক্তপাত ঘটেছে, তা কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো নয়যেকোনো সাংবাদিকের জন্যই এখানকার ঘটনা বর্ণনা করা সম্ভব নয় তিনি বলেন, ‘আমরা অনেকবারই কেবল এটুকুই বলেছি, ভয়াবহ, মর্মান্তিক, হৃদয়বিদারক তিনি বলেন, যখন শিশু ও নবজাতকদের তাদের বাড়িতে মারা যেতে দেখা যায় কিংবা তাদের লক্ষ করে বিমান হামলা হয়, তখন যা কেবর বলা যায় তা হলো হৃদয়বিদারক এদিকে গাজায় আজ যুদ্ধবিরতিকালে যুদ্ধবিরতিকালে ধ্বংসস্তুপ থেকে ৮৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছেএর ফলে ১৯ দিন ধরে চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৯৮৫



সূত্রঃ নয়াদিগন্ত, ২৬ জুলাই ২০১৪, শনিবার, ৭:৪৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।