রানওয়েতে কেঁচোবাহিনীর অত্যাচার!


রানওয়েতে চরে বেড়াচ্ছে অসংখ্য কেঁচোআর এ কারণে বিমান ওঠা-নামায় বিলম্ব হয়েছে বলে জানিয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেভারতের বার্তাসংস্থা এবিপিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে


প্রতিবেদনে বলা হয়, এটাই নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরগত মঙ্গলবার কর্তৃপক্ষ লক্ষ্য করেন, রানওয়েতে অসংখ্য  কেঁচোপরিস্থিতির কথা মাথায় রেখে আন্তর্জাতিক বিমানগুলোর ওঠা-নামায় বিলম্ব ঘটাতে বাধ্য হয় কর্তৃপক্ষকর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় এক ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ থাকেকারণ কেঁচো খেতে রানওয়েতে পাখি নামবেআর তাতেই রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। 

তারা কেঁচো তাড়াতে তড়িঘড়ি নেমে পড়বেকিন্তু রাসায়নিক ব্যবহার করেও কেঁচো-বাহিনীকে কাবু করা যায়নি বলে জানিয়েছেন বিমানবন্দরের জেনারেল ম্যানেজার ঋষিকেশ শর্মাতবে দীর্ঘ সময় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়প্রতিবেদনে আরো বলা হয়, যতক্ষণ রানওয়েতে কেঁচোবাহিনী ছিল ততক্ষণ কোনো বিমানকে নামতে বা উড়তে অনুমতি দেয়নি কর্তৃপক্ষরানওয়ে সাফ করার পরই পরিস্থিতি স্বাভাবিক হয়



সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ৩১ জুলাই, ২০১৪ ০১:২১:৪২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।