চোখে যখন অ্যালার্জি


চোখে অ্যালার্জি বেশ সাধারণ একটা সমস্যাএটা অনেকেরই হয় এবং প্রায়ই হয়ে থাকেবসন্তের শেষে, গরমের দিনে ও শরৎকালেই বেশি দেখা যায় এই সমস্যাআর গুরুতর কোনো বিষয় না হলেও এটি বেশ বিরক্তিকর আর যন্ত্রণাদায়কও অ্যালার্জি হলে চোখ চুলকায়, লাল হয়ে যায়, কখনো জ্বালা করেঅনেক সময় চোখ দিয়ে পানি পড়েএর সঙ্গে থাকতে পারে হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া ইত্যাদি উপসর্গও

বাইরের ধুলাবালি, ধোঁয়া, উড়ন্ত ময়লা, ফুলের রেণু ইত্যাদি থেকে অ্যালার্জি হতে পারেআবার ঘরে কার্পেট বা পর্দার ধুলো, পোষা প্রাণীর লোম ইত্যাদি থেকেও অ্যালার্জি হয়এমনকি অনেকের প্রসাধনী বা পারফিউম থেকেও চোখ লাল হয়ে যেতে পারেসবার অ্যালার্জি সমস্যা হয় নাযাদের অন্যান্য অ্যালার্জির ইতিহাস আছে, যেমন ঘন ঘন সর্দি বা নাক বন্ধ, হাঁপানি বা ত্বকে অ্যালার্জি; বা যাদের পরিবারের কারও এ ধরনের সমস্যা আছে, তাদেরই ঝুঁকি বেশি। চোখে বারবার অ্যালার্জি হলে কিছু পরিবর্তন আনা জরুরিযেমন ঘরের কার্পেট সরিয়ে দিন, ধুলাবালি ঝাড়া-মোছা থেকে বিরত থাকুনপোষা প্রাণী থেকে দূরে থাকুনকোনো প্রসাধনী দায়ী হলে তা ব্যবহার করা বাদ দিনচোখের লেন্সও কখনো কখনো অ্যালার্জির কারণ হতে পারেসে ক্ষেত্রে তা-ও বর্জন করতে হবেবাইরে বেরোনোর সময় চোখে সানগ্লাস পরুনহাঁচি-কাশি হলে চোখে হাত দেওয়ার আগে অবশ্যই হাত ধোবেন

হঠাৎ চোখ লাল হয়ে চুলকাতে শুরু করলে সাধারণ অ্যালার্জির ওষুধ শুরু করতে পারেনচোখের ড্রপ বা মুখে খাবার ওষুধতবে ডিকনজেসটেন্ট ড্রপ এক সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয়চোখের জ্বালা বা অস্বস্তি কমাতে কৃত্রিম চোখের পানিও ব্যবহার করা যায়চোখ রগড়ানো ভালো নয়, এতে সমস্যা আরও জটিল রূপ নিতে পারেসাধারণ এসব চিকিৎসায় ভালো না হলে কিংবা চোখ বেশি লাল হয়ে ব্যথা করলে বা জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন

ডা. পূরবী দেবনাথ
চক্ষু বিভাগ
বারডেম হাসপাতাল


সূত্রঃ প্রথম আলো, এপ্রিল ০১, ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।