৮০ বছর বয়সী খুনি পেলেন বিয়ের অনুমতি


বিয়ের অনুমতি পেলেন যুক্তরাষ্ট্রে সাত খুনের সঙ্গে জড়িত থাকার দায়ে আজীবন সাজাপ্রাপ্ত আসামী চার্লস ম্যানসনতাকে কারাগারের ভিতরে বিয়ে করার অনুমতি দেয়া হয়েছেসোমবার ক্যালিফোর্নিয়া রাজ্যের কারেকশন্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন দফতরের মুখপাত্র টেরি থর্নটন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেনখবর রয়টার্সের

ক্যালিফোর্নিয়ার রাজ্য কারাগারে আজীবন কারাবাসের দণ্ড ভোগ করছেন ৮০ বছর বয়সী ম্যানসনষাটের দশকের শেষ দিকে তিনি বাড়ি থেকে পালিয়ে যানতারপর ম্যানসন পলাতক ও পরিত্যক্তদের জড়ো করে একটি দল গড়ে তোলেনদলের নারী অনুসারীদের দিয়ে সাতটি হত্যাকাণ্ড ঘটাননিহতদের মধ্যে প্রখ্যাত অভিনেত্রী শ্যারন টেইটও ছিলেনবর্ণগত দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যে পরিকল্পনা করে এসব হত্যাকাণ্ড ঘটানো হয় বলে ১৯৬৯ সালে বিচারের সময় প্রকাশ পায়গ্যারি হিনম্যান নামের এক ব্যক্তিকে হত্যার দায়েও অভিযুক্ত হন তিনি ম্যানসনকে বিয়ে করার অনুমতি পেয়েছেন যে নারী তার পরিচয় প্রকাশ করা হয়নিওই নারী গণমাধ্যমকে বলেছেন, সব জেনেশুনে সজ্ঞানে ম্যানসনকে ভালোবেসেছেন এবং নিজের ইচ্ছাতেই বিয়ে করতে যাচ্ছেন তিনি



সূত্রঃ বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৪/ রশিদা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।