মৃত মায়ের পাশে ৫ বছর!

মায়ের মমি করা লাশ নিয়ে এক বিছানায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে বাস করছেন জার্মানির এক নারীগত সপ্তাহে পুলিশ লাশটি উদ্ধার করার পর ওই মেয়েকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করে

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গত সপ্তাহে জার্মানির দক্ষিণাঞ্চলীয় মিউনিখ শহর থেকে ওই মায়ের মমি করা লাশ উদ্ধার করে পুলিশএ ঘটনার পর ৫৫ বছর বয়সী মেয়েটিকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছেতিনি চিকিৎসকের কাছে মায়ের লাশ নিয়ে বাস করার কথা স্বীকার করেছেন গত বৃহস্পতিবার একজন সমাজকর্মী ওই মায়ের সঙ্গে দেখা করতে চানকিন্তু ওই মেয়ে তাকে ঘরে প্রবেশ করতে দিতে অসম্মতি জানানএরপর ওই সমাজকর্মী বিষয়টি পুলিশকে অবহিত করেন এবং ওই ফ্ল্যাটের দরজা খোলার জন্য তিনি দমকলকর্মীদের খবর দেন তদন্ত কর্মকর্তারা ময়নাতদন্তের জন্য লাশ পাঠিয়েছেনকর্মকর্তাদের হিসাবে ২০০৯ সালের মার্চ মাসে ৭৭ বছর বয়সে ওই মায়ের স্বাভাবিক মৃত্যু হয়েছিল


সূত্রঃ বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৪/আহমেদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।