সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: হ্যাকারদের কবলে সিআইএর ওয়েবসাইট

রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০১২

হ্যাকারদের কবলে সিআইএর ওয়েবসাইট

হ্যাকারদের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর ওয়েবসাইট। গত শুক্রবার সংস্থাটির ওয়েবসাইট হ্যাক করা হয় বলে জানিয়েছে একদল হ্যাকার। এক টুইটার বার্তায় অ্যানোনিমাস নামের হ্যাকার দলটি জানায়, 'সিআইএ ট্যাংগো ডাউন'। তবে এবারই প্রথম হ্যাকাররা সিআইএর ওয়েবসাইট হ্যাক করেছে তা নয়, গত বছরের লালজ সিকিউরিটি নামের একদল হ্যাকারের আক্রমণে বেশ কয়েক ঘণ্টা অকার্যকর থাকে সাইটটি। সম্প্রতি সিআইএ এবং যুক্তরাজ্য স্কটল্যান্ড ইয়ার্ডের মধ্যকার কথোপকথনের রেকর্ড চুরি করে তা প্রকাশ করে দেয় হ্যাকাররা। ধারণা করা হচ্ছে, মেধাস্বত্ব ভঙ্গের অভিযোগে সম্প্রতি মেগাআপলোড সাইট বন্ধ করার প্রতিবাদেই এ হামলা চালানো হয়েছে। সূত্রঃ কালের কন্ঠ, টেক প্রতিদিন ডেস্ক-১২/০২/২০১২ খ্রিঃ 

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।