সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: backup-এর জন্য সন্ধান ফলাফল

AOMEI Backupper - ডিস্ক, পার্টিশান যা কিছু ইচ্ছা বেক আপ নিন।



বর্তমানে ডাটা বেক আপ রাখা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেমন একটি হার্ডডিস্কের কোন Partition বা পুরো Hard Disk টি অন্য কোথাও Backup রাখা এবং পরবর্তীতে অন্য Hard Disk এ তা Restore করা আগের দিনে কাজটি একটু কঠিন এবং দীর্ঘ সময়ের ব্যাপার ছিল বটে কিন্তু এখন তা তেমন কোন কঠিন বিষয় নয় বর্তমানে বিভিন্ন সফটওয়ারের মাধ্যমে কাজটি খুব সহজে মাত্র কয়েকটি ক্লিকেই করা যায় সে রকম অনেকগুলো সফটওয়ারের মধ্যে AOMEI Backupper একটি এটি Hard Disk, USB Flash Drive, Portable Hard Disk এর Data Back Up এর কাজে ব্যবহার করা যায় Free কিন্তু অধীক ফিচার সমৃদ্ধ সুন্দর User Interface এবং সহজ ব্যবহারবিধির কারণে Tool টি ইতিমধ্যে জনিপ্রয়তা অর্জন করেছে আজকে আমি এটি দিয়ে একটি Bootable USB Flash Drive এর Backup কিভাবে নিতে হয় এবং কিভাবে তা Restore করতে হয় তা দেখাবো

Genuine Windows Activation Backup and Restore করা যায় কিভাবে?




Genuine Windows Activation Backup and Restore নিয়ে ভেবেছেন কি কখনো? অথবা MS Office Activation Backup and Restore নিয়ে? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি ধরুন আপনি Genuine Windows ব্যবহার করেন এবং Activated ও করেছেন কিন্তু কিছুদিন পর Windows এ সমস্যা দেখা দিয়েছে এবং নতুনভাবে Windows দিয়েছেন তাহলে কি আপনার পূর্বের Windows Activation টা আর থাকবে? না, থাকবে না সাধারণত Windows বা Office Activation এর জন্য Microsoft Server এর সাথে Connected হতে হয় তাছাড়া অনেক সময় বিস্তারিত তথ্য নিয়ে যোগাযোগ করতে হয় Microsoft Support Centre এর সাথে এত কষ্ট করে অর্জন করা Activation যদি Backup নিয়ে পরবর্তীতে Restore করা যেতো তাহলে কেমন হতো? নিশ্চয় দারুন তাই না? হ্যাঁ, কাজটি কঠিন হলেও আমি আজকে সেই রকম একটি বিষয় নিয়ে টিউটোরিয়াল লিখবো

Macrium Reflect - ডিস্ক, পার্টিশান বেক আপ নেয়ার জন্য দারুন কাজের



কম্পিউটারের ডাটা অর্থাৎ হার্ডডিস্কের কোন File, Partition বা পুরো Hard Disk Backup নেয়ার জন্য যে সব সফটওয়ারের নাম বলা যায় এদের মধ্যে Macrium Reflect আছে প্রথম সারিতে অন্যান্য Backup-per Software এর মত এই Software দিয়ে তৈরি Backup Image এ ও Password দেয়ার সুবিধা রয়েছে, রয়েছে Compression Level বাড়ানো/কমানোর সুবিধা সহ আরো অনেক কিছু এটি যদিও Professional Software তবে Home User দের জন্য এর Free Version ও রয়েছে কম সময়ে Backup Image তৈরি আর Restore করার মাধ্যমে আপনার মূল্যবান সময় বাঁচাতে পারেন এই Software এর মাধ্যমে এর মাধ্যমে আমরা একটি Partition Backup এবং তা কিভাবে Restore করতে হয় তা দেখবো

USB Image Tool-একটি USB Backup Tool



USB Flash Drive কে Bootable হিসেবে ব্যবহারের কাজটি দিন দিন বেড়ে যাচ্ছে কারণ এর Data Transfer Rate বেশি হওয়ায় এর মাধ্যমে দ্রুত কাজ করা যায়, বহন করাও সহজ CD/DVD ROM প্রয়োজন হয় না বর্তমানে সকল Operating System এই USB Flash Drive দিয়ে Install করা যায় তাছাড়া এমন কিছু টুল আছে যেগুলো ব্যবহারের জন্য USB Flash Drive এর বিকল্প হয় না তাই সঙ্গত কারণে USB Flash Drive কে Bootable করাটা যেমন জরুরী, তেমনি এটি Backup নেয়া এবং Restore করাটাও জরুরী কারণ কোন কারণে USB Flash Drive টি হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে বা অনুরূপ আরেকটি USB Flash Drive তৈরি করতে চায়লে Backup এবং Restore করতে পারলে কাজটি অনেক সহজ হয়ে যায় কারণ Bootable USB কে কপি পেস্ট করলে তা কাজ করে না

Windows Profile Backup and Restore - কষ্ট করে আর প্রোফাইল সেট করতে হবে না



Windows Setup দেয়ার পর যে কাজটা করা হয় সেটা হলো User Profile Settings. বিভিন্ন Registry Settings, Wallpaper, Screen Saver, Power Option, Auto run Management, Browser Profile, Start menu, Taskbar, Data and Date Format ইত্যাদি Settings ঠিক করতে করতে User কে অনেক সময় ব্যয় করতে হয় তাছাড়া তাড়াহুড়া করতে গেলে অনেক Settings বাদ পড়ে যায় তাই এটা যদি একবার Backup নিয়ে রাখা যায় যাতে পরবর্তী সময়ে যখন দরকার হবে শুধু Restore করে দেয়া যাবে তাহলে User এর অনেক সময় বেঁচে যায় আমি আজকে User Profile Backup and Restore নিয়ে লিখবো Windows Easy Transfer অপশনটির মাধ্যমে কাজটি খুব সহজে করা যায়

Acronis True Image Home Edition-Data Backup ও Recovery তে দারুন কাজের



বর্তমানে পার্টিশান বা পুরো হার্ডডিস্কের ডাটা Backup Recovery’র পদ্ধতিটা দারুন জনপ্রিয় বিশেষ করে Operating System Backup Recovery’র কাজটি করে না এমন ব্যবহারকারীর সংখ্যা খুবই কম আর যারা এই কাজটি করেন তাদের মধ্যে Acronis True Image সফটওয়ারটি খুবই পরিচিত কারণ বেশিরভাগ ইউজারই এই সফটওয়ারটি ব্যবহার করে পার্টিশানের ইমেজ তৈরি করে এবং সেটি রিস্টোর করে Acronis True Image Home Edition ও একই প্রতিষ্ঠান থেকে তৈরি সফটওয়ার যা অনেক উপকারী কাজে ব্যবহার করা যায়। আমি Acronis True Image Home Edition 2012 এর উপর আজকে টিউটোরিয়ালটি করবো।

Win USB Maker- Create, Backup, Restore Bootable USB

বর্তমান সময়ে USB Flash Drive এর ব্যবহার এতই বেড়ে গেছে যে এটি ছাড়া কম্পিউটার ব্যবহার প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কম্পিউটারে যেসব কাজ করা হয় এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত কাজের মধ্যে Data Backup এবং Bootable USB হলো অন্যতম যাতে USB Flash Drive ই ব্যবহার হয় সবচেয়ে বেশি এ সব কাজের জন্য আমরা বর্তমানে অনেক সফটওয়ারের ব্যবহার শিখেছি WinUSB Maker হল তেমন একটি সফটওয়ার যার মাধ্যমে আমরা Windows XP, Vista, Server, Windows 7, Windows 8 এর Bootable USB তৈরি করতে পারি এর মাধ্যমে USB Flash Drive এর সমস্ত ডাটা Backup এবং Restore ও করা যায়

Hardware Independent Universal XP – একটি এক্সপিই চলবে সব পিসিতে




আপনি একজন Hardware Engineer কিংবা এক বা একাধিক সার্ভার নিয়ে কাজ করেন আর প্রায় প্রতিদিন অনেক পিসিতে Windows Install করতে হয় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াই বলেনতো নাওয়া খাওয়া ভুলে গিয়ে ঐ পিসি নিয়েই পড়ে থাকতে হবে, তাই না? হ্যাঁ, এ ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য এমন একটা Back up Image তৈরি করা দরকার যা দিয়ে Windows Install এর কাজটা খুব অল্প সময়ে করা যায় সবখানে, সব সময়, সব ধরনের পিসিতে এর আগে আমি Transfer your Windows 7, Windows XP To Another PC নিয়ে দুটি পোষ্ট করেছিলাম যা দিয়ে ঐ ধরনের Windows Installation এর কাজটি করা যায় তবে ঐ সময়ের Windows XP পোষ্টটিতে কিছু দুর্বলতা ছিল তাই আমি ঐ পোষ্টটিকে এখন Update করছি

Acronis Startup Manager - Bootable সিডি ছাড়াই ইমেজ ক্রিয়েট ও রিস্টোর করুন




আমরা Operating System সহ যে কোন Partition Backup নেয়ার জন্য ইমেজ তৈরি করি পরবর্তীতে Operating System সমস্যা সৃষ্টি করলে সেই Backup ইমেজটা রিস্টোর করে দিই Backup নেয়ার জন্য যে সব সফটওয়ার আমরা ব্যবহার করি তার মধ্যে Acronis True Image অন্যতম ধরুন Acronis True Image দিয়ে আপনি Backup ইমেজ তৈরি করেছেন হঠাৎ Operating System এ সমস্যা দেখা দেয়ার কারণে আপনি চাচ্ছেন ইমেজ রিস্টোর করবেন কিন্তু সেই অবস্থায় আপনি Acronis True Image এর সিডিটা খুঁজে পাচ্ছে না বা সিডিটা এমন জায়গায় আছে যেখান থেকে নিয়ে এসে কাজ করা অনেক সময়ের ব্যাপার তখন Operating System নতুন সেটাপ দেয়া ছাড়া কি গতি আছে? হ্যাঁ, সমাধান আছে সেই সমস্যা থেকে পরিত্রানের জন্য এই পোষ্টটি পড়ুন

উইন্ডোজ সেভেনে Password Reset Disk তৈরি ও ব্যবহার পদ্ধতি



গুরুত্বপূর্ণ ও গোপনীয় ডাটা অন্যের হাত থেকে রক্ষা করার জন্য Password ব্যবস্থা খুবই কার্যকর। এতে পছন্দমত Password এর মাধ্যমে সিকিউরিটির ব্যবস্থা করা যায়। তম্মধ্যে Operating System এর Log on Password ব্যবস্থাটি খুবই দারুন আর জনপ্রিয়। Windows 7 এর পাসওয়ার্ড ব্যবস্থাকে আগের অন্যান্য ভার্সনগুলোর তুলনায় শক্তিশালী করা হয়েছে। এমনকি নিজের পাসওয়ার্ডটি নিজে ভুলে গেলেও পড়তে হয় বিপদে। তাই Windows Password Reset Disk এর মাধ্যমে Password Backup রাখার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এর সাহায্যে কখনো নিজের Password ভুলে গেলেও Password Reset করে সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আজকে আমরা Windows 7 এ কিভাবে Password Reset Disk তৈরি ও ব্যবহার করতে হয় তা নিয়ে আলোচনা করবো।

পাঁচ মিনিটে উইন্ডোজ দিন (Acronis True Image)


নানা কারণে উইন্ডোজে সমস্যা দেখা দেয় তাই অনেক সময় উইন্ডোজ নতুনভাবে Install দেওয়ার দরকার পড়ে কিন্তু একবার উইন্ডোজ দিয়ে ড্রাইভার এবং অন্যান্য সফটওয়ারগুলো সেটআপ দিতে অনেক সময় দরকার তারউপর আছে বিদ্যুতের সমস্যা কিন্তু যদি খুব অল্প সময়ে আমি আমার সব সফটওয়ার, ড্রাইভারসহ পুরো উইন্ডোজটি নতুনভাবে Install দিতে পারি তাহলে নিশ্চয় আমার অনেক সুবিধা হয় Acronis True Image Enterprise Server তার জন্য অত্যন্ত জনপ্রিয়, কার্যকর, নিরাপদ এবং সহজ একটি সফটওয়ার বিস্তারিত নিচে আলোচনা করছি