সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Multi Boot Partition CD -All in One for Partitioning work

Multi Boot Partition CD -All in One for Partitioning work



Hardware ব Troubleshooting কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো হার্ডডিস্কের কাজ। Hard Disk ছাড়া কম্পিউটারের কোন গতি নেই। তাই হার্ডডিস্কের কাজ করার জন্য দরকার হার্ডডিস্ক টুল যা দিয়ে প্রয়োজনীয় কাজ করা যায়। আগে Partition সংক্রান্ত কাজ করার জন্য ভরসা ছিল Fdisk। এখন ইউজার চায়লে কোন সফটওয়ার ছাড়া Partition with Windows, Shrink Volume, Partition with Windows Setup ইত্যাদি'র মাধ্যমে Partition এর কাজ করতে পারে। তবে সেখানে খুব সিমীত কিছু কাজ করা যায় মাত্র। বৃহত্তর পর্যায়ে কাজ করতে গেলে একজন Hardware Engineer এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হলো কিছু ভাল মানের Partition Tool। আমি আপনাদের জন্য সেই ব্যবস্থাই করেছি। তৈরি করেছি একটি Multi Boot Partition CD। ২০১৩ সালের সেরা দশ থেকে সাতটি টুল নিয়ে তৈরি করেছি আমার এই সিডিটি যাদের Rating সবার উপরে। এগুলো দিয়ে Partition সংক্রান্ত কাজ ছাড়াও হার্ডডিস্কের অনেক কাজ করা যায়।


আমার টুলগুলোর নাম হলো Acronis Disk Derector, Partition WizardHome, Paragon Hard Disk Manager, Avanquest Partition Commander, AOMEI PartitionAssistant Pro, EaseUS Partition Master Server এবং Gparted। যারা হার্ডডিস্কের কাজ করেন তাদের কাছে টুলগুলো কম বেশি পরিচিত। Gparted হলো Linux এর সবচেয়ে জনপ্রিয় Hard Disk টুল। সব ধরনের হার্ডডিস্কে যাতে কাজ করা যায় তাই আমি এটুলটি আমার সিডিতে এড করেছি। বাকিগুলো Windows Tool। তম্মধ্যে Partition Wizard Home ছাড়া সবগুলোই Professional Tool। যদিও কয়েকটি'র ফ্রী ভার্সনও আছে। তাই এগুলো নিয়ে আমার কোন পোষ্ট নেই এবং এগুলোর লিংকও দিচ্ছি না এখানে। তবে Partition Wizard Home নিয়ে Partition Create, Recover Deleted Partition, Partition Delete, Partition Move, Partition Resize, MBR Fixing সহ অনেকগুলো পোষ্ট করেছি।  

Paragon Hard Disk Manager টুলটি অনেক ফিচার সমৃদ্ধ হলেও এটি লোড হতে বেশি সময় নেই। কারণ এটি লোড হওয়ার সময় হার্ডডিস্কের অনেক বেশি তথ্য সংগ্রহ করে। তাছাড়া এর Graphical Looking ও তেমন উন্নত না। Avanquest Partition Commander ও অনেকটা Paragon এর মত। তবে এটি Paragon থেকে দ্রুত লোড হয়। বাকি টুলগুলো অবশ্যই দারুন। এদের মধ্যে Partition Wizard, AOMEI Partition Assistant, EaseUS Partition Master এর মধ্যে বেশ মিল আছে। এদের User Interface প্রায় একই। বর্তমান সময়ের সবচেয়ে বেশি ফিচার যুক্ত করা হয়েছে টুলগুলোতে। আমি সবগুলো টুলের আপডেট ভার্সনই দিয়েছি।

সিডিটি Bootable। সফটওয়ারগুলো ব্যবহার করতে চায়লে সিডি থেকেই ব্যবহার করতে হবে। পিসিতে ইনস্টল করে ব্যবহার করার সুযোগ নেই। সিডিটি’র Original Size 670MB। আমি চারটি খন্ডে আপলোড করেছি যার সাইজ 597MB। Parts গুলো ডাউনলোড করার পর Merge করতে হবে। পূর্বের MultiBoot HBCD টি এত বেশি ডাউনলোড হয়েছিলো যে Google Drive পর্যন্ত কাজ করে নি। শেষ পর্যন্ত আমাকে Sky Drive এবং Mediafire এও আপলোড করতে হয়েছিল। তাই এবার Part করে দিয়েছি যাতে একটি Part ডাউনলোড না হলেও অন্য Part ডাউনলোড করা যায়।

এই সিডিটি আমি আমার শ্রদ্ধেয় স্যারের নামে উৎসর্গ করেছি যার কাছ থেকে কম্পিউটার সম্পর্কে আমার সবটুকু পাওয়া এবং এখনো যাকে আমি নিয়মিত বিরক্ত করে যাই।


Download: Mediafire


৪টি মন্তব্য:

  1. Kamrul Vai, Mediafire theke kono file download hoy na. I tried on 11 August 2020. Pl solved it or give me another link.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. mediafire অনেক দিন ধরে ডাউন। আমার ব্লগের সব ফাইল ওখানে আটকে আছে। আপনার মেইল এড্রেস দিন। আমি নতুন আপলোড করে দেব।

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।