সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: আলোচিত খবর

হুসেইন মুহাম্মদ এরশাদ


হুসেইন মুহাম্মদ এরশাদ (জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৩০১৪ জুলাই ২০১৯) বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ যিনি ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে তার দেশ পরিচালনাকে অনেকেই সামরিক একনায়তন্ত্রের সাথে তুলনা করেন। তিনি জাতীয় পার্টি নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে বেশ কিছু উপদলে বিভক্ত হয়। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন হতে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুর ১০ ঘণ্টা পরে বেঁচে উঠলেন বৃদ্ধা!!!


মৃত মানুষ আর কখনো পুনরুজ্জীবিত হয়ে ওঠেন না। কিন্তু পৃথিবীতে এমন অনেক ঘটনাও ঘটে, যার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলে না। সম্প্রতি সেরকমই একটি অত্যাশ্চর্য ঘটনা ঘটে গেল ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহরে। যেখানে এক নব্বই বছর বয়সী নারী মৃত্যুর দশ ঘণ্টা পরে আবার বেঁচে উঠলেন। শুধু তাই নয়,বেঁচে উঠে তিনি জানালেন,যম রাজের সঙ্গে তার মোলাকাতের কাহিনি।

কাজে টিকে থাকার লড়াইয়ে জিতলেন ১০২ বছরের বৃদ্ধ


পশ্চিম অস্ট্রেলিয়ার এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ে দুই দশক ধরে গবেষণার কাজ করার পর গত আগস্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০২ বছর বয়স্ক বিজ্ঞানী ডেভিড গুডালকে হঠাৎ জানিয়ে দেয় তিনি আর বিশ্ববিদ্যালয়ে বসে কোনো কাজ করতে পারবেন না। কিন্তু তবুও সেই বৃদ্ধ ওই বিশ্ববিদ্যালয়েই কাজ করতে চান এবং এক পর্যায়ে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরিবর্তন করাতে সক্ষম হন। খবর বিবিসির।

রাষ্ট্রপতি ভবনের সুড়ঙ্গে ৪০ বছর ধরে পিতাপুত্রের বসবাস!


বিগত ৪০ বছর ধরে ভারতের রাষ্ট্রপতি ভবনের সীমানার মধ্যেই বাস করছিলেন তারা। অথচ তাদের উপস্থিতি টের পায়নি কেউ। না এটি কোন বলিউড থ্রিলারের ঘটনা নয়। এমনটাই ঘটে‌ছে নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে। শনিবার রাতে রাষ্ট্রপতি ভবনের পিছনে টহলরত একটি পি সি আর ভ্যানের এক পুলিশকর্মী দেখেন,পাঁচিল টপকে ঢুকছেন দুজন। সঙ্গে সঙ্গে সকলকে সতর্ক করেন ওই পুলিশকর্মী। জঙ্গি হানার আশঙ্কায় শুরু হয়ে যায় তল্লাশি। শেষ পর্যন্ত জানা গেল একাধিক চোখ কপালে তুলে দেওয়ার মতো তথ্য।  .

ফেসবুক লাইভে নিজের মৃত্যু রেকর্ড করলেন তরুণী


সেলফি পাগলামির সাথে এবার যোগ হয়েছে ফেসবুক লাইভ। প্রযুক্তির অগ্রগতি যা অজান্তেই কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ। সম্প্রতি যার সাক্ষী থাকল পেনসিলভ্যানিয়া। হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে ফেসবুকে লাইভ হতে গিয়ে প্রাণ হারালেন দুই বান্ধুবী। পেনসিলভ্যানিয়া পুলিশ জানিয়েছে, ওই দুই বান্ধুবীর নাম ব্রুক মিরান্ডা হিউ (১৮) এবং শানিয়া মরিসন টুমি (১৯)। হাইওয়ের উপর হঠাৎ-ই গাড়ি দাঁড় করানোয় অবাক হয়ে বন্ধুর কাছে জানতে চেয়েছিল টুমি- তুমি কি ফেসবুকে লাইভ হচ্ছো? প্রশ্নের জবাব মেলেনি। তার আগেই একটা ট্রাক্টর-ট্রেলারের ধাক্কায় উড়ে যায় গাড়িটা। ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় দুই বান্ধুবীর দেহ।

যার জন্মদিনে আমন্ত্রিত ছিল সারা বিশ্ব!


বাড়িতে কোনও পার্টির আয়োজন করতেই পারেন। তবে ভুল করেও বিষয়টি ফেসবুকে দেবেন না৷ নইলে আপনার বাড়িতেও চলে আসতে পারে ১৩ লক্ষ আমন্ত্রিত অতিথি৷ অবাক হলেও ঠিক এমনটি ঘটেছে মেক্সিকোর এক বছর পনেরোর মেয়েটির পরিবারের সঙ্গে৷ 

বাতিল পাঁচশ'র নোট থেকে বিদ্যুৎ তৈরি?‌


ভারতের বাতিল নোট কী আর তাহলে কোন কাজেই লাগবে না?‌ সহমত নন লক্ষ্মণ ডান্ডি। ভারতের ওড়িশার এই যুবকের দাবি,এখনও কাজে লাগবে ৫০০ টাকার নোট। বাতিল নোট দিয়ে নাকি বিদ্যুৎ উৎপাদনের উপায় আবিষ্কার করেছেন তিনি। আর উৎপাদিত বিদ্যুতের পরিমাণ কম নয়। একটা নোট থেকে একটা বাল্ব জ্বালানোর মতো বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

তুরস্কে ‘ব্যর্থ’ সেনা অভ্যুত্থান, নিহত ২৬৫ (ভিডিও)



তাকসিম স্কয়ারে সেনাদের একাংশ।
তাকসিম স্কয়ারে সেনাদের একাংশ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর একাংশ ট্যাংক ও যুদ্ধবিমান নিয়ে অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালিয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এএফপি বলছে, এ পর্যন্ত ২৬৫ জন নিহত হয়েছে; এর মধ্যে অভ্যুত্থানকারী ১০৪ জন। বাকিরা পুলিশ ও বেসামরিক লোকজন।

রুদ্ধশ্বাস ১২ ঘণ্টায় রক্তাক্ত ঢাকার গুলশান, স্তম্ভিত বাংলাদেশ!!!

রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় শুক্রবার রাতে জঙ্গি হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের ১৩টি অ্যাম্বুলেন্সে করে রেস্তোরাঁ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবারের সন্ধ্যারাত। গুলশান লেকপাড়ের অভিজাত হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ। দেশি-বিদেশি অতিথিদের সৌম্য উপস্থিতি। ফটকে হঠাৎ গুলির শব্দ। তলোয়ার-আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ঢুকে পড়ল সাত জঙ্গি। তৎক্ষণাৎ ছুটে আসে পুলিশ-র‍্যাব। জঙ্গিদের অতর্কিত বোমা হামলা। শুরুতেই নিহত পুলিশের দুই কর্মকর্তা। দেশে-বিদেশে উদ্বেগ-উৎকণ্ঠা। রাতভর জিম্মি উদ্ধারের প্রস্তুতি। সকালে যৌথ বাহিনীর কমান্ডো অভিযান। ছয় জঙ্গির মৃত্যু। নিয়ন্ত্রণে পুরো রেস্তোরাঁ। কিন্তু এরপরের দৃশ্য ভয়ংকর। একে একে মিলল ২০ জিম্মির লাশ। হতভম্ব অপেক্ষারত স্বজন। স্তম্ভিত বাংলাদেশ।

বাংলাদেশের বজরঙ্গি ভাইজান



 

গেল বছর মুক্তি পাওয়া বলিউডের বজরঙ্গি ভাইজান সিনেমাটি অগণিত দর্শকের বিবেককে নাড়া দিয়েছিল। সেই সিনেমায় একজন বজরঙ্গি ভাইজান (সালমান খান) পাকিস্তান থেকে ভারতে এসে হারিয়ে যাওয়া বাক্প্রতিবন্ধী ছয় বছরের এক শিশুকে তার মা-বাবার কাছে পৌঁছে দিয়েছিলেন। এ জন্য তাঁকে পরিবার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে নানাভাবে হেনস্তা ও নির্যাতন সহ্য করতে হয়েছিল। এবার বাস্তবের এক বজরঙ্গি ভাইজানের খোঁজ মিলেছে বরগুনায়, যিনি এরই মধ্যে ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি বজরঙ্গি ভাইজানের খ্যাতি পেয়েছেন।

এক শরীরে দুই মাথা !!!


এক ছেলে এবং এক মেয়ের পর তৃতীয়বার সন্তানসম্ভবা হয়ে খুবই উত্তেজিত ছিলেন শিবরাজ দেবী (২৪)। একইভাবে তৃতীয়বার বাবা হওয়ার আশায় প্রবল আনন্দে মেতেছিলেন ৩০ বছরের ছোট্টু সিং। গত বুধবার বিকেলে যমজ সন্তানের জন্ম দিলেন শিবরাজ। আর তারপরেই দেখা দিল সব সমস্যা।  মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল সব আনন্দ। শিবরাজ দেবীর গর্ভ থেকে ভূমিষ্ঠ যমজ দুই সন্তানের দেহ একটি। যমজ দুজনের একজন ছেলে এবং একজন মেয়ে।

১৯ বছর ধরে নদী সাঁতরে স্কুলে যান এক শিক্ষক


ভারতের কেরালার মুসলিম লোয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এ টি আব্দুল মালিক। তিনি ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে ১৯ বছর ধরে প্রতিদিন নদী সাঁতরে পার হন। বাড়ি থেকে তাঁর স্কুলে যাওয়ার রাস্তা রয়েছে দুটি। প্রথমটি হচ্ছে বাড়ি থেকে বের হয়ে দুবার বাস বদল করতে হবে, এরপর আবার দুই কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। আর এতে সময় লাগবে অন্তত তিন ঘণ্টা। দ্বিতীয় রাস্তাটি হচ্ছে বাড়ি থেকে হেঁটে স্থানীয় কাদালুন্দিপুঝা নদীর তীরে যেতে হয়। আর এতে সময় লাগে ১০ মিনিট। এরপর এই নদী সাঁতরে তীরে উঠে হাঁটতে হয় অন্তত তিন মিনিট। এরপর পৌঁছে যান তার প্রিয় শিক্ষার্থীদের কাছে।

নিজেকে 'জীবিত' প্রমাণ করতে ৪ বছর অনশনে!


দলিত সম্প্রদায়ের এক নারীকে বিয়ে করাটাই তার অপরাধ! আর তাতে বেঁচে থাকাটাই রীতিমতো কঠিন হয়ে উঠেছে সন্তোষ মুরত সিংয়ের। শুধু তাই নয়, সন্তোষের সব সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে এমনকি তাঁকে মৃত বলেও ঘোষণা দিয়েছে তাঁর পরিবারের লোকেরা। আর স্বজনদের এই কৃতকর্মের প্রতিবাদেই গত চার বছর ধরে যন্তরমন্তরে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন সন্তোষ। দেওয়ালে সাঁটা পোস্টারে হিন্দিতে লেখা ম্যায় জিন্দা হুঁ (আমি বেঁচে আছি)। ইংরেজিতে লেখা আই অ্যাম এলাইভ, হেল্প মি টু এলাইভ (আমি জীবিত আছি, আমাকে বেঁচে থাকতে দয়া করে সহায়তা করুন।) পোস্টারের তলায় বসেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সন্তোষ বোঝাতে চাইছেন তিনি বেঁচে আছেন। 

৯০ মিটার গভীর কুপ থেকে ৩ বছরের শিশু উদ্ধার (ভিডিও)


৯০ মিটার গভীর একটা কুপ। সেই কুপেই পড়ে গিয়েছিল ৩ বছর বয়সের এক শিশু। এরপর তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন দমকল কর্মীরা। অত্যন্ত দক্ষতার সঙ্গে উদ্ধার করা হয় সেই শিশু। গোটা ঘটনাটিই ধরা পড়েছে ভিডিওতে।  ঘটনাটি চিনের।

ঘুম কাতুরে যে গ্রাম!


বর্তমান প্রতিযোগিতার যুগে বিশ্বের মানুষের ঘুম যেখানে কমে আসছে, সেখানে সপ্তাহের পর সপ্তাহ ধরে কাজাখিস্তানের এই গ্রামের সবাই ঘুমিয়ে থাকে। বাইরে থেকে কেউ গেলে, সেও ঘুমিয়ে পড়েন। এর কারণ কেউ জানে না। এমনকি উত্তর নেই চিকিত্সকদের কাছেও। গ্রামের নাম কলাচি। রহস্যজনকভাবে এখানে ঘুমিয়ে থাকে সবাই। ঘণ্টার পর ঘণ্টা... দিনের পর দিন... সপ্তাহের পর সপ্তাহ।

টিউমারের ওজন প্রায় ৫০ কেজি


বিষফোঁড়া থেকে রূপান্তর হওয়া টিউমারের ওজন প্রায় ৫০ কেজি। এই টিউমার নিয়ে বেঁচে আছেন সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারের এওলাতৈল গ্রামের আব্দুল মানিকের স্ত্রী পয়ত্রিশ বছর বয়সী রেজিয়া বেগম। বেঁচে থাকলেও নিজের ইচ্ছায় চলাফেরা করতে পারেন না তিনি। স্বামী-সন্তানের সাহায্যে সকালে ঘর থেকে বারান্দায় বের হন। আবার দিন শেষে তারা বারান্দা থেকে ঘরে নেন। এভাবে জীবন চলছে বিরল রোগে আক্রান্ত রেজিয়ার।

এসএসসি'র হলে টানা ৪৭ বার!


আজ থেকে ৪৭ বছর আগের কথা। প্রথমবারের মতো সেকেণ্ডারি স্কুল সার্টিফিকট (এসএসসি)পরীক্ষায় বসেছিলেন ভারতের শিবচরণ যাদব। কিন্তু প্রকাশিত ফলাফলে নিজের নামটি খুঁজে পেলেন না সে সময়ের টগবগে যুবক শিবচরণ। দমে যাননি। দ্বিতীয়বার আদাজল খেয়ে নামলেন। ওমা! এবারও দেখি ভাগ্যদেবী বিমুখ! মনে ভীষণ জেদ চেপে বসল। প্রতীজ্ঞা করে বসলেন যতদিন এ পরীক্ষায় উত্তীর্ণ না হবেন ততদিন বিয়ে করবেন না।

হাজার বিড়াল নিয়ে সংসার যার...(ভিডিওসহ)


তরুণী লিনিয়াকে তার বাবা একটা বিড়াল পোষার কথা বলেছিলেন। তিনি তখন ঘরে নিয়ে এসেছিলেন ১৫টা বিড়ালের বাচ্চা। সেটা ১৯৯২ সাল। লিনিয়া লাতানজিয়োর বয়স এখন ৬৭। বিড়ালের সংখ্যা এক হাজার ১০০। এর মধ্যে ৮০০টা বড় বিড়াল, আর বাচ্চা ৩০০।   রাস্তায় ঘুরে বেড়ানো অসুস্থ, ক্ষুধার্ত বিড়ালগুলোকে তুলে এনে একেবারে অনাথ আশ্রমের কায়দায় বাড়িতে পোষেন লিনিয়া। এখন তিনি 'ক্যাট লেডি' নামে পরিচিত।

৬ বছরের মেয়ে আদিবা মাত্র ৭ মাসে হাফেজ (ভিডিও)


মঙ্গলবার সকাল। হালকা শীত গায়ে মেখে ছুটলাম। সঙ্গে আবৃত্তি শিল্পী ইয়াসিন হায়দার। গুলিস্তান থেকে যাত্রাবাড়ি। নতুন ফ্লাই ওভার হয়েছে। বিল্ডিংয়ের ছাদ ছুঁই ছুঁই করে ছুটছে গাড়ি। যাত্রাবাড়ি থেকে একটু সামনে গেলেই কাজলা। দশ মিনিটেই পৌঁছে গেলাম। অথচ একটা সময় সায়েদাবাদ যাত্রাবাড়ি পাড় হওয়া ছিল যুদ্ধের মতো।

পিত্তথলিতে ১২ হাজার পাথর!


মানুষের পিত্তথলিতে সচরাচর পাথর পাওয়ার কথা শোনা যায়। পাথরের সংখ্যা ১০টা, ২০টা কিংবা সর্বোচ্চ ১০০টিই হতে পারে। তাই বলে এক মানুষের পিত্তথলিতেই ১২ হাজার পাথর!  ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার এক নারীর পিত্তথলিতে। ওই নারীর পিত্তথলিতে অস্ত্রোপচার করার পর সেখানে ১১ হাজার ৯৫০টি পাথর পান চিৎিসকরা।