সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ইন্টারনেট

Use Free VPN in Opera

বর্তমানে Internet জগতে VPN খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় জরুরী প্রয়োজনে কিংবা Security বজায় রাখার জন্য VPN ব্যবহার করতে হয়। তাছাড়া বিভিন্ন সময় কতিপয় ওয়েবসাইট দেশের প্রয়োজনে সরকার বন্ধ করে রাখে। সবকিছু মিলিয়ে কিছু কিছু মুহুর্তে VPN ব্যবহার একান্ত আবশ্যক হয়ে পড়ে। এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই ProxySite, VPN Software বা IP Hider সহ অনেক পদ্ধতির আশ্রয় গ্রহণ করে। অনেক সীমাবদ্ধতা থাকার পরও Internet User রা এগুলো ব্যবহার করে থাকেন। তবে যারা Opera ব্যবহার করেন তাদের জন্য Opera এনেছে ফ্রীতে VPN সুবিধা।

Download Facebook Video easily without Software Or Downloader




Facebook এর ভিডিও নিয়ে ঝামেলাতে পড়ে নি এমন লোকের সংখ্যা কমই বলা যায়। ঝামেলাটা হলো ভিডিও দেখা গেলেও ডাউনলোড করা যায় না। বিভিন্ন ধররেন Add-ons বা Software ব্যবহার করেও অনেক ক্ষেত্রে সফলতা পাওয়া যায় না। এটা নিয়ে একটা পোস্ট করার জন্য অনেকের কাছ থেকেই অনুরোধ পেয়েছি। কিন্তু সময়ের অভাবে পোস্ট করা হয়ে উঠে না। আজ হঠাৎ মনে পড়াতে বিষয়টা নিয়ে একটি লিখা লিখতে বসে গেলাম। আমরা এ পোস্টে Facebook Video গুলো Software ছাড়া কিভাবে ডাউনলোড করা যায় তা দেখবো।

Xtreme Download Manager- ফ্রীতে একটি অসাধারণ ডাউনলোড ম্যানেজার



xdm
Internet Connection থাকলে সর্বপ্রথম দরকার পড়ে একটি Download Manager এর। যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের কাছে অতী পরিচিত হলো Internet Download Managerতবে এটি Professional Software হওয়াতে এর প্রোডাক্ট কী নিয়ে ঝামেলায় পড়তে হয় খুব বেশি। ক্রাক পাওয়া গেলেও এগুলো নিরাপদ না হওয়ায় প্রোডাক্ট কী সমস্যাটা থেকে মুক্তি পাওয়া একটু কষ্ট হয়ে যায়। তাই দরকার একটি ফ্রী Download Manager যা দিয়ে Internet Download Manager এর সব কাজ করা যায়।

গোপন নজরদারি নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধান

                                                            
বিশ্বের প্রায় ৩০টি দেশে কম্পিউটারের হার্ডডিস্কের ভেতর গোপনে স্পাইওয়্যার ঢুকিয়ে নজরদারির অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। এই অভিযোগ করেছে রাশিয়ার অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব। গত সপ্তাহে এই প্রতিবেদন প্রকাশিত হলেও মার্কিন গোয়েন্দা সংস্থা বিষয়টিতে এত দিন নীরব ছিল। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স এনএসএর প্রধানের সঙ্গে যোগাযোগ করলে পিসিতে স্পাইওয়্যার ঢোকানোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

মোবাইল ফোন থেকে যেভাবে বেহাত হচ্ছে তথ্য

                                                                   

মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে অন্যের হাতে। কীভাবে দূর থেকেই মোবাইল ফোনের তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব হচ্ছে? নিরাপত্তা সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ম্যাকাফি গতকাল মঙ্গলবার জানিয়েছে, মোবাইল অ্যাপ ব্যবহারের সুবিধাযুক্ত স্মার্টফোন বিশ্বজুড়েই সাইবার হামলার লক্ষ্যে পরিণত হয়েছে এবং মোবাইল গ্রাহকের তথ্য বিশেষ করে স্মার্টফোনে ব্যবহৃত নাম-পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।সম্প্রতি ম্যাকাফি ল্যাব কর্তৃপক্ষ ম্যাকাফি ল্যাবস থ্রেটস রিপোর্ট: ফেব্রুয়ারি ২০১৫নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

কেঁচো খুঁড়তে সাপ বেরিয়েছে


হার্ডডিস্ক ড্রাইভে গোপনে সফটওয়্যার রেখে ৩০টির বেশি দেশে নজরদারি করছে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (NSA)। দেশগুলোর মধ্যে বাংলাদেশও আছে। এ তথ্য ফাঁস করেছে রাশিয়ার অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা এবং ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব। এই গোপন নজরদারির বিষয়টি তুলে ধরতে ‘ইকুয়েশন গ্রুপ:কোয়েশ্চনস অ্যান্ড আনসারস’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করে ক্যাসপারস্কি ল্যাবস। তালিকায় বাংলাদেশের নাম থাকলেও প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি। প্রথম আলোকে বৃহস্পতিবার এক ই-মেইল সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্যাসপারস্কি ল্যাবের প্রধান গবেষক ইগর সৌমেনকভ।

যুক্তরাষ্ট্রের কম্পিউটার নজরদারি-তালিকায় বাংলাদেশও


                                                                       


যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপন লুকোনো সফটওয়্যার ব্যবহারকারীদের কম্পিউটারের গতিবিধি সার্বক্ষণিক নজরে রাখছেএ ক্ষেত্রে এনএসএ বিশেষ স্পাই সফটওয়্যার ব্যবহার করছে, যার মাধ্যমে কম্পিউটারের হার্ডডিস্কের তথ্যাদিও হাতিয়ে নেওয়া সম্ভব গোপন এ নজরদারির তালিকায় ৩০টি দেশের নাম রয়েছেএর মধ্যে বাংলাদেশের নামও আছে

Google Inbox- গুগল আনল ‘ইনবক্স’


ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় সার্চইঞ্জিন এবার ইনবক্স চালু করেছে। গুগলের ই-মেইল সেবা জি-মেইল নির্মাতারাই নতুন এ সুবিধা চালু করেছেন। নাম ইনবক্স হলেও এটি জি-মেইল-সংশ্লিষ্ট কিছু নয়। গুগলের মতে, এটি আলাদা এক ইনবক্স সুবিধা, যা সত্যিকার অর্থেই বিশেষভাবে নকশা করা। জি-মেইলের মতো ইনবক্সেও ব্যবহারকারীরা আরও উন্নত ব্যবস্থায় নিজের প্রয়োজনীয় নানা বিষয় যুক্ত করতে পারবেন।

Alternatives to Google Maps –গুগল মেপ এর বিকল্প




Google Map সম্পর্কে নতুন কিছু বলার নেই কারণ এটা নিশ্চিতভাবে বলা যায় যে ইন্টারনেট ভিত্তিক Mapping বা Digital Map এর ক্ষেত্রে Google Maps এর তুলনা নেই বইয়ের মধ্যে যে Map বা মানচিত্র রয়েছে তা দিয়ে আমরা কোন এলাকা সম্পর্কে সামান্য ধারণা পেতে পারি কিন্তু Online Map এর মাধ্যমে ত্রিমাত্রিক ছবি (3D Image) সহ আমরা কোন এলাকা সম্পর্কে অনেক বেশি তথ্য পেতে পারি যা বইয়ের মানচিত্র কখনো দিতে পারে না তাছাড়া এগুলো সবসময় আপডেট হতে থাকে বিধায় বর্তমান সময়ের সব তথ্যই সবসময় পাওয়া যায় এরকম Online Map সম্পর্কে Google Map এর কথা আমরা সবাই জানি এবং ব্যবহারও করছি প্রতিনিয়ত আজকে এরকম আরো কয়েকটি Online Map এর নাম নিয়ে লিখবো যার মাধ্যমে আরো বৈচিত্র্য পাওয়া যেতে পারে

Most Favorite Social Networking- জনপ্রিয় সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট


Social Networking
Social Networking Site

প্রযুক্তি দুনিয়ার একটি বড় অংশজুড়ে রয়েছে সামাজিক যোগাযোগ সাইটগুলোর পদচারণা। এই সাইটগুলো একদিকে মানুষকে আবদ্ধ করছে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। অন্যদিকে নতুন ব্যবসার ক্ষেত্র তৈরিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। যার মাধ্যমে আয় করা সম্ভব হচ্ছে কোটি কোটি ডলার। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় কয়েকটি সামাজিক যোগাযোগের সাইট নিয়ে লিখেছেন মোস্তাক চৌধুরী

EagleGet - অসাধারণ একটি ডাউনলোড ম্যানেজার



ইন্টারনেট থেকে বিভিন্ন কিছু ডাউনলোড করার জন্য আজকে ডাউনলোড ম্যানেজার খুবই জনপ্রিয় একটি থার্ড পর্টি টুল ফ্রি আর প্রফেশানল টুলের মধ্যে অনেক ধরনের ডাউনলোড ম্যানেজার আছে এদের মধ্যে অন্যতম দারুন একটি ডাউনলোড ম্যানেজার হলো EagleGet নামের ফ্রি একটি সফটওয়ার

বাংলাদেশে গুগল



বিশ্বের বৃহত্তম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান গুগল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। ভারতের পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে সরাসরি কার্যক্রম শুরু করল সার্চ ইঞ্জিন গুগল। ৫ নভেম্বর, ২০১২ বাংলাদেশের 'কান্ট্রি কনসালট্যান্ট' পদে গুগলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন গ্রামীণফোনের সাবেক প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির। আপাতত গুগলের সিঙ্গাপুর অফিস থেকেই বাংলাদেশের সব কার্যক্রম পরিচালনা করা হবে।

ই-মেইল হ্যাকিঙে ১০ বছর কারাদণ্ড!


ক্রিস্টোফার চেনি

হ্যাক করে ব্যক্তিগত তথ্য চুরি ও তা প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিক তারকা হ্যাকারখ্যাত ক্রিস্টোফার চেনি দোষী সাব্যস্ত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট আদালত। এক খবরে এ তথ্য জানিয়েছে সিনেট।

Google Chrome Silent Install - ডাবল ক্লিক করলেই সেটাপ হবে গুগল ক্রোম



Google Chrome সম্পর্কে নতুন কিছু বলার নেই কারণ সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ওয়েব ব্রাউজারের নাম বললেই সেখানে Google Chromeর নাম চলে আসে ইতি মধ্যে The Fastest Web Browser হিসেবে সবার কাছে পরিচিতিও পেয়ে গেছে এ ব্রাউজারটি এমনিতেই গুগলের জিনীস, তারউপর আবার সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করা যায় তাছাড়া ফায়াফক্সের মত অসংখ্য জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ Extensions, Theme ও রয়েছে এর দখলে Google এর বেশ কিছু সার্ভিস ভালভাবে ব্যবহার করার জন্যও এ Web Browser টির বিকল্প নেই এটি Windows, Linux, Mac সহ সব আপারেটিং ব্যবস্থায় চলে এবং PC’র সাথে Mobile ভার্সনও রয়েছে তবে নতুন ইউজারেরা ব্রাউজারটি ইনস্টল করতে গেলে একটু সমস্যাবোধ করেন যেমন এর ডাউনলোড লিংকে Web Installer পাওয়া যায়, ইনস্টল করতে সময় লাগে আবার ইন্সটলের পরে প্রোফাইল সেটিংস ইত্যাদি এ সব থেকে মুক্তি পেতে দরকার এর Silent Install

Jdownloader – Internet Download Manager এর বিকল্প



Download Manager এর নাম জিজ্ঞেস করলে বেশিরভাগ লোকই বলবে Internet Download Manager এর কথা। হ্যাঁ, সফটওয়ারটি কাজের। কিন্তু সমস্যা হলো ঐ টি কিনতে হয়। যেসব ক্রাক পাওয়া যায় তাও ভাইরাসের ভয়ে ব্যবহার করা যায় না। ট্রায়াল হিসেবে ৩০ দিন পর আর ব্যবহার করা যায় না। তাছাড়া আছে কিছু দিন পর আপডেটের ঝামেলা। তাই বিক্ল্প হিসেবে দরকার একটি ফ্রি টুল যা দিয়ে Internet Download Manager এর সব কাজ করা যাবে। আর তেমন একটি টুল হলো Jdownloader। এটি শুধু ফ্রীই নয় বরং Internet Download Manager থেকে আরও বেশি সুযোগ সুবিধা সম্বলিত টুল। ব্যবহার না করা পর্যন্ত এর সুবিধাগুলো বুঝা যাবে না। আর একবার ব্যবহার করলে যে কেউ এই টুলটি পছন্দ করবে তাতে সন্দেহ নেই।

দক্ষ সাইবার ‘যোদ্ধা’ গড়ে তুলছে যুক্তরাষ্ট্র



অ্যামেরিকায় লেখাপড়া করা একটা ব্যয়বহুল ব্যাপার৷ তবে একটা বিষয়ে উচ্চশিক্ষা নিতে চাইলে পুরো বৃত্তির ব্যবস্থা করছে সরকার৷ সেটা হচ্ছে সাইবার যোদ্ধাহয়ে ওঠার পড়াশোনা৷ দিনদিন প্রযুক্তির যত উন্নতি হচ্ছে তত বাড়ছে সাইবার অপরাধের আশঙ্কা এমনকি পরবর্তী বিশ্বযুদ্ধটা হতে পারে ভার্চুয়াল জগতে - এমন কথাও বলা হচ্ছে অনেক দিন থেকে৷ ফলে বিভিন্ন দেশ এ ব্যাপারে সতর্ক হওয়ার চেষ্টা করছে৷ অ্যামেরিকা যে এতে পিছিয়ে থাকতে চাইবে না সেটাই তো স্বাভাবিক৷

Adobe Flash Player – ইন্টারনেটে ভিডিও দেখার জন্য সেরা



Internet Brows করে কিন্তু Adobe Flash Player চিনে না এরকম কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না কারণ ইন্টারনেটে ভিডিও দেখার জন্য যে প্লেয়ারটার কথা সর্বপ্রথম আসে তার নাম Adobe Flash Player এর মাধ্যমে অন্যতম জনপ্রিয় ভিডিও সাইট youtube সহ যেকোনো পেজের ভিডিও কোন ঝামেলা ছাড়াই দেখা যায়। এটি ফ্রিতেই ডাউনলোড আর ইন্সটল করা যায় সাইজটাও ছোট তাই যে কোন লিমিট ইউজারদের জন্যও ডাউনলোড করতে সুবিধা জনক

উইন্ডোজের জন্য ফ্রীতে কিছু সেরা ফায়ারওয়াল টুল



আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে আপনার পিসি যেকোন সময় ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি তখন কিছু ডাটা পিসিতে ডাউনলোড হয় আবার কিছু ডাটা পিসি থেকে আপলোড হয়। ডাউনলোডের মধ্যে যেমন থাকতে পারে ভিবিন্ন ক্ষতিকারক ওয়ার্ম তেমন আপলোডের মধ্যে থাকতে পারে আপনার-আমার গুরুত্বপূর্ণ ডাটা। তাই আমাদের সবসময় একটি ভাল Firewall দরকার। ফায়ারওয়াল এমন একটি Security Software যা সবসময় পিসিতে কি ডাউনলোড হচ্ছে বা পিসি থেকে কি আপলোড হচ্ছে তা মনিটর করে। আর এ সময় এটি ক্ষতিকারক বা সন্দেহ জনক কিছু ফেলে তা ইউজারকে সতর্ক করে দেয়, ইউজারের নিদের্শনা চায়। যদিও আমরা এন্টিভাইরাস ব্যবহার করি। কিন্তু এন্টিভাইরাস সবসময় এসব ক্ষতিকারক কীটগুলোর জন্য যতেষ্ট নয়। তাই আপনার পূর্ণ সিকিউরিটির জন্য আপনাকে একটি ভাল ফায়ারওয়াল ব্যবহার করতে হবে। নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ।

ইন্টারনেট বিপ্লবে জার্মানি-রাশিয়া



সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেট প্রযুক্তি। নিত্যনতুন বিপ্লব সাধিত হচ্ছে এ সেক্টরে। এরই ধারাবাহিকতায় জার্মানি-রাশিয়াও সমৃদ্ধ করছে তাদের অনলাইন ভাণ্ডার। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে তাল মিলাতে তারাও এগিয়ে চলেছে সাইবার বিশ্বে । অন্যদিকে সাইবার বিশ্বে ক্রমেই নকল তথ্যের ছড়াছড়ি ও ইন্টারনেটের এরোটিক অপবাদসহ নানা ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘন ঘন দেখা যাচ্ছে। কেমন করে কার্যকরভাবে ইন্টারনেট পরিচালনা ও ব্যবহার করা হয় তা বিশ্বের বিভিন্ন দেশের সামনে ইন্টারনেটের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র এদিক দিয়ে অন্য দেশগুলো থেকে অনেক এগিয়ে রয়েছে।

বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার ভাইরাস ‘ফ্লেম’ সম্পর্কে সতর্কতা জারি করবে জাতিসংঘ




বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার ভাইরাসফ্লেমসম্পর্কে সতর্কতা জারি করবে জাতিসংঘ। দের আশঙ্কা, বিশ্বের বিভিন্ন দেশকে স্থবির করে দিতে ভাইরাস ব্যবহার করা হতে পারে। এর নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। জাতিসংঘের কম্পিউটার নিরাপত্তা বিভাগের প্রধান মারকো ওবিসো বলেছেন, পর্যন্ত জারি করা হুঁশিয়ারির মধ্যে এটাই হবে সবচেয়ে মারাত্মক হুঁশিয়ারি।ফ্লেমনামের ভয়াবহ এ সুপারবাগ ইরানের কম্পিউটার হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত হওয়ার পর মঙ্গলবার তিনি এ তথ্য জানিয়েছেন। ইসরাইল অবশ্য এ ভাইরাস ছড়ানোর জন্য নিজেদের দায়িত্ব স্বীকার করেছে। সাধারণ ভাইরাসের চেয়ে ১০০ গুণ আকারে বড় স্পাইওয়ারটি কেবল ইরান নয় সুদান, সৌদি আরব, লেবানন, মিশরসহ মধ্যপ্রাচ্যের কম্পিউটারে হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ইন্টারনেট সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি অবশ্য ইরানকেই এর প্রাথমিক লক্ষ্য বলে উল্লেখ করেছে।