KM Player বর্তমান সময়ের জনপ্রিয় একটি Media Player। ফ্রীতে এত
সুযোগ-সুবিধা সম্পন্ন Media Player খুব কমই আছে। প্রায়
সব ফরমেটের গান চালাতেতো পারে তার উপর আছে অসংখ্য জনপ্রিয় সব Hot Key। সব মিলিয়ে দিন
দিন জনপ্রিয়তা বাড়ছে এ Player টি’র। নিত্য নতুন সুবিধা যুক্ত করার
পাশাপাশি সম্প্রতি নতুন ভার্সনে যুক্ত করা হয়েছে 3D Movie দেখার অপশন। অনলাইন কিংবা পিসিতে Movie দেখার অনেক সুবিধাও রয়েছে। নতুন
ভার্সনে Default Skin হিসেবে যুক্ত
করা হয়েছে Flash দিয়ে তৈরি একটি
এনিমেটেড স্কীন (.swf=Shock Wave Flash)। এটি দেয়ার
কারণে Player টি রান করতে
গেলেই Member not found নামে একটি
মেসেজ আসে। এটি অন্য কোন সমস্যা না করলেও বিরক্তিকর। আমরা মেসেজটি দূর করে তাতে
নিজের ছবি যুক্ত করবো।
DATA CD Write – Nero দিয়ে ডাটা সিডি/ডিভিডি রাইট করি
DATA CD Write করা মানে হলো কম্পিউটারে ফাইল ফোল্ডারগুলো যেরকম আছে সেই রকম রাইট করা।
যেমন Bootable CD কে ডাটা সিডি হিসেবে রাইট করলে সেটি বুট হবে না। আবার একটি ISO ফাইলকে যদি ডাটা সিডি হিসেবে রাইট করেন তাহলে এর ভিতরের ডাটাগুলো
এক্সট্রাক্ট হবে না বরং পিসিতে যে ISO ফাইলটি আছে
সেটিই রাইট হবে। আমরা এর আগে সিডি রাইটিং বিষয়ে কয়েকটি পোষ্ট দেখেছি। যেমন সিডি টুসিডি কপি, নিরো দিয়ে ISO সহ যেকোন ইমেজ ফাইল রাইটিং সহ কয়েকটি
পোষ্ট। এবার Data
CD Write বা Data DVD Write কিভাবে করতে হয় তা দেখবো। Data CD Write রাইট করতে
গেলে ফ্রী আর প্রফেশনালের মধ্যে অনেক টুল আছে। আর এই টিউটোরিয়ালে আমরা সিডি
রাইটিং এর জগতে অত্যন্ত জনপ্রিয় টুল Nero ব্যবহার
করেছি।
CD/DVD Erase - সিডি/ডিভিডি কিভাবে মুছতে হয়
আমরা সাধারণত দুই ধরনের CD/DVD পেয়ে থাকি। একটি Writable যার গায়ে লেখা
থাকে CD-R, DVD-R। অন্যটি Re-writable যার গায়ে লেখা থাকে CD-WR, DVD-RW। RW মানে Re-writable
অর্থাৎ যেগুলো বারবার Write করা যায়। এতে আগের ডাটাগুলো মুছে নতুন ডাটা রাইট হয়। প্রত্যেক সিডি
রাইটিং সফটওয়ারেই মুছার অপশন আছে এবং নতুন কিছু রাইট করার সময় আগে Erase বা মুছার অপশনটা আসে। মুছার পর নতুন ডাটা রাইট করা যায়। তবে কখনো কখনো ডাটা রাইট করার আগেই CD Erase বা DVD Erase করার দরকার
পড়ে। এই কাজটি Nero, Image Burn সহ প্রত্যেক সিডি রাইটিং সফটওয়ারেই করা যায়। আর Windows 7 এ মুছার অপশনটি
Built In করা আছে। তাই এতে কোন সফটওয়ার লাগে না। নিচে কয়েকটি পদ্ধতি দেয়া হলো।
Toolwiz Player and Converter- একসাথে Media Player এবং ভিডিও Converter
Toolwiz Player & Converter একটি শক্তিশালী ফ্রি Media Player যা দিয়ে আপনি অডিও ভিডিও গান চালানোর পাশাপাশি বিভিন্ন ভিডিও ফাইলকে অডিওতে Convert করতে পারেন। এটি Build-In Codecs সমৃদ্ধ একটি Media Player যা দিয়ে আপনি অসংখ্য জনপ্রিয় Video এবং Audio Formats চালাতে পারেন। যেমন AAC; *.AC3; *.APE; *.DTS; *.FLAC; *.M4A; *.MKA; *.MP2; *.MP3; *.MPA; *.MPC; *.OFR; *.OGG; *.RA; *.TTA; *.WAV; *.WMA; *.3GP; *.ASF; *.AVI; *.AVM; *.AVS; *.DAT; *.FLV; *.MKV; *.MOV; *.MP4; *.MPEG; *.MPG; *.NSV; *.OGM; *.RM; *.RMVB; *.TP; *.TS; *.VOB; *.WMV; এবং divers video/Audio Formats এর মধ্যে রয়েছে MPEG-4, AVI, H.264, DivX, XviD, RM, FLV, SWF, MOV, 3GP, WMV, MP3, AAC, AC3, M4A, WAV, WMA ইত্যাদি।
Kantaris Media Player-Audio আর Video গান চালানোর জন্য দারুন
Kantaris Media Player একটি All in One Media Player। এটি একটি Open Source সফটওয়ার। সফটওয়ারটি জনপ্রিয় আরেকটি Media Player VLC এর মত করেই তৈরি করা হয়েছে যাতে যেকোন ভিডিও বা অডিও ফাইল চালানোর জন্য বাইরের কোন কোডেক ব্যবহার করার প্রয়োজন পড়ে না। প্রায় সব কোডেক সফটওয়ার ইন্সটলের সাথে সাথে ইন্সটল হয়ে যায়। তাই আলাদাভাবে তা ইন্সটল করার দরকার নেই।
QQ Player - High quality multimedia player
QQ Player একটি High Quality Multimedia Player যার মাধ্যমে মিউজিক বা ভিডিও ফাইল চালানোর পাশাপাশি আরো অনেক কাজ করা যায়। যেমন প্রায় সব ধরনের Audio- Video চালানো যায়, ভিডিও ফাইলকে এক ফরমেট থেকে অন্য ফরমেটে Convert করা, কয়েকটি ফাইলকে একটিতে পরিণত করা বা Merge করা, একটি ভিডিও ফাইলকে কয়েকটি ক্লিপে বিভিক্ত করা, Compress করা, ভিডিও ফাইল থেকে স্ক্রীনশট নেয়া, Animated Gifs তৈরি সহ আরো অনেক কাজ। এটি Subtitle সাপোর্ট করে। আর এটি একদম ফ্রী।
UMPlayer –সব ধরনের মিডিয়া ফাইল চালাতে দরকার হতে পারে যে Player
UMPlayer এমন একটি Player যা সব ধরনের মিডিয়া ফাইল চালাতে আপনার দরকার হতে পারে। ডজনেরও বেশি feature এর অধিকারি এই Player Built-In Codecs সমৃদ্ধ যা যেকোন media ফাইল চালাতে পারে। প্রায় 270 প্রকার Audio এবং Video built-in codecs রয়েছে যা দিয়ে Audio CDs, DVDs, (S)VCDs, TV / Radio cards, YouTube™ এবং SHOUTcast™ streams এমনকি Incomplete বা Damaged Media Files ও চালাতে সক্ষম এ Player টি। এটি একটি Open Source product। এর উল্লেকযোগ্য কয়েকটি Media Formats হল AAC, AC3, ASF, AVI, DIVX, FLV, H.263, Matroska, MOV, MP3, MP4, MPEG, OGG, QT, RealMedia, VOB, Vorbis, WAV, WMA, WMV, XVID।
KMPlayer- অসাধরণ আকর্ষনীয় একটি Media Player
KMPlayer একটি All In One Media Player যা VCD, DVD, AVI, MKV, Ogg Theora, OGM, 3GP, MPEG-1/2/4, WMV, RealMedia, QuickTime ইত্যাদি ফরমেটের ফাইল চালাতে সক্ষম। অ্যন্যান্য player থেকে এটি একটি ভিন্ন ধর্মী Media Player যা দেখতে যেমন সুন্দর তেমনি চালাতেও দারুন মজার। এর রয়েছে অসংখ্য জনপ্রিয় সব Hot Keys যা ইউজারদের দেয় বাড়তি পাওনা। এটি Incomplete/Damaged AVI file ডাউনলোড বা শেয়ারিং করার করার সময় Lock করা Media Files, Compressed মিউজিক এ্যালবাম (zip, rar) ইত্যাদি চালাতে পারে। এর মাথ্যমে Audio, Video এমন কি Screenshots নেয়া যায় বিভিন্নভাবে, Subtitles সুবিধাতো আছেই। এর রয়েছে দারুন সব Skins, Color Schemes এবং Configuration Options যা অন্যান্য Media Player থেকে player টিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। আরো অনেক ফিচার রয়েছে এ Media Player যা ব্যবাহর করলেই বুঝা যাবে। এত কিছুর পরও Player টি সম্পূর্ণ ফ্রী। সব কিছু মিলিয়ে KM Player আজ খুবই জনপ্রিয় একটি Media Player।
MPCSTAR -একটি সহজ ব্যবহারযোগ্য ভিডিও প্লায়ার
MPCSTAR একটি ফ্রী এবং সহজে ব্যবহার করা যায় এরকম ভিডিও প্লায়ার। এটি একসাথে অনেকগুলো video, Audio formats চালাতে সক্ষম এবং প্রয়োজনে AdditionalCodec ব্যবহার করা যায়। তাছাড়া আছে সুন্দর Hotkey কমান্ড যা দিয়ে নিজের মত করে প্লায়ারটি নিয়ন্ত্রণ করা যায়। এটি দিয়ে DVD ও চালানো যায়। Audio গানের সাথে lyrics automatically দেখা যায় আর ভিডিও গানের সাবটাইটেল দেখার সুবিধাতো আছেই। শুধু তাই না Subtitle উপরে নিচে ইচ্ছেমত সেট করতে পারবেন। এছাড়া নিজের মত সেটিংসতো আছেই।
VLC media player- মাল্টিমিডিয়া প্লায়ার হিসেবে দারুন
VLC একটি ওপেনসোর্স মাল্টিমিডিয়া প্লায়ার যা এ সময়ের দারুন জনপ্রিয় মিডিয়া প্লায়ারের একটি। এটি দিয়ে আপনি সিডি, ভিসিডি, ডিভিডি এর যেকোন অডিও ভিডিও ফাইল চালাতে পারেন। এটি খুব দ্রুত রান হয় এবং খুব বেশি শক্তি খরচ করে না। এটি একসাথে Windows, Linux, Mac OS X, Unix.. অপারেটিং সিস্টেমে চলে। এটি ফ্রিতেই ডাউনলোড আর ব্যবহার করা যাবে। সাবটাইটেলযুক্ত ভিডিও দেখতে এ প্লায়ারটি দারুন কার্যকর। এটি দিয়ে গানশুনা ছাড়াও আরো অনেক কাজ করা যা।
WinX DVD Author- তৈরি করুন ডিভিডি বিভিন্ন ফরমেটের ভিডিও দিয়ে
WinX DVD Author একটি ফ্রী ডিভিডি বার্নিং টুল। এটি দিয়ে আপনি YouTube ভিডিও থেকে শুরু করে অনেক ফরমেটের ভিডিওকে ডিভিডি’র জন্য তৈরি করতে পারেন। এটি যে সব ভিডিও সাপোর্ট করে তাহলো MKV, M2TS, M4V, MP4, FLV, MPEG, MOV, RM, RMVB, H.264, AVI। WinX DVD Author উক্ত ভিডিওগুলোকে কনভার্ট করে ডিভিডি’র জন্য তৈরি করতে পারে।
নিরো দিয়ে ISO সহ যেকোন ইমেজ ফাইল রাইট করুন সিডি/ডিভিডিতে
বর্তমান সময়ে ISO (International Organization for Standardization) ফাইল অধিক পরিচিত একটি ইমেজ ফাইল। যদিও আরো অসংখ্য ইমেজ ফাইল আছে। এই ইমেজ ফাইলগুলো সিডিতে রাইট করার উপযোগী করে তৈরি করা হয়। যেকোন বুটেবল সিডিকে কোথাও সংরক্ষণের জন্য ইমেজ ফাইল হিসেবে তৈরি না করলে তা পরে বুটেবল হয় না। কারণ বুটেবল সিডি’তে যে বুট ইমেজ থাকে তা সাধারন কপি প্রক্রিয়ায় কপি হয় না। ফলে সিডিকে কোথাও কপি করে রেখে পরে তা রাইট করলে সেটি আর বুট ইমেজের কারণে বুট হয় না। আজকে আমরা Nero দিয়ে একটি ইমেজ সিডিতে রাইট করা শিখবো।
সিডি রাইটিং শিখি নিরো দিয়ে (নতুনদের জন্য)+ নিরো অটো ইনস্টল
সিডি রাইটিং বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। তাই বিষয়টা সবাই জানে। তবে নতুন ইউজার যারা এখনো এ বিষয়ে ধারণা অর্জন করতে সক্ষম হয় নি তাদের উদ্দেশ্যে আমার আজকের এ টিউটোরিয়ালটি। এই টিউটোরিয়ালে আমরা শিখবো CD to CD, কিংবা DVD to DVD কপি করতে হয় কিভাবে। আর এ টিউটোরিয়ালে আমি ব্যবহার করেছি সিডি রাইটিং এর জগতে অত্যন্ত জনপ্রিয় টুল Nero, যদিও বর্তমানে অসংখ্য রাইটিং টুল বের হয়েছে।
GOM Media Player-একটি ফ্রি এবং জনপ্রিয় Media Player
South Korean company, Gretech Corp এর ডিজাইনকৃত GOM MediaPlayer একটি ফ্রি ভিডিও player যা বর্তমানে অনেক জনপ্রিয়। এটি অনেক ফরমেটের ভিডিও এবং অডিও ফরমেটের মিডিয়া ফাইল চালাতে সক্ষম। তাছাড়া কখনো কোন ফাইল না চললে কোডেক ডাউনলোড করার সুযোগ পাওয়া যায় এ player এ। এছাড়া এটি খুব বেশি features সমৃদ্ধ, নিজের মত কাস্টমাইজ করা যায়। সব কিছু মিলিয়ে এখন এ প্লায়ারটি জনপ্রিয়তার শীর্ষ সারিতেই আছে। এ সম্পর্কে আরো কিছু জেনে নিই।
DVD Styler-একটি ডিভিডি তৈরি করি
অনেকে চায় নিজের ভিডিও দিয়ে একটি ডিভিডি বানাতে যেটা কম্পিউটার সহ যেকোন ডিভিডি প্লায়ারে চলবে। তবে কিভাবে তৈরি করবে সেটা জানা না থাকায় পারা যায় না। DVD Styler তেমন একটি সফটওয়ার যেটি দিয়ে নিজের মত একটি ডিভিডি তৈরি করা যায়। আজকে সফটওয়ারটি নিয়ে আমরা আলোচনা করবো।
Photo Story3- খুব সহজে একটি Picture Slideshow তৈরি করুন
নিজের অনেকগুলো পছন্দের ছবি আছে, আছে পছন্দের অডিও গান। ইচ্ছে হচ্ছে ছবিগুলো যুক্ত করে পছন্দের গানটি/গানগুলো দিয়ে একটি ভিডিও তৈরি করি। এটা কি সম্ভব? হ্যাঁ, করা যায়। একে আমরা ফটো এলবাম স্লাইডশো হিসেবে চিনি। খুব সহজে ছোট্ট একটি সফটওয়ার দিয়ে কাজটি করা যাবে। আর এর জন্য আপনাকে হতে হবে না কোন গ্রাফিক্স ডিজাইনার বা মাল্টিমিডিয়া এক্সপার্ট। সফটওয়ারটির নাম Microsoft Photo Story3। এটি মুলত Windows Movie Maker এর উন্নত সংস্করণ। তাছাড়া ইন্সটল করার পর এটি Windows Movie Maker এর সাথে সংযুক্ত হয়ে এর কাজটাকে সহজভাবে ব্যবহারের উপযোগী করে তুলে।
iWisoft Free Video Converter- দারুন একটি ভিডিও কনভার্টার
![]() |
| iWisoft Free Video Converter |
বর্তমান অডিও ভিডিও ফরমেটের অভাব নেই। মোবাইলের জন্য, কম্পিউটারের জন্য, অনলাইনের জন্য একেক জায়গায় একেক ফরমেটে ব্যবহৃত হয়। তাই আমাদেরও এসব ফরেমেটের সাথে কাজ করতে হয়। অনেক সময় প্রয়োজন পড়ে এক ফরমেটে থেকে অন্য ফরমেটে রূপান্তর করার। এ জন্য কত কনভার্টার বের হয়েছে তার কোন হিসাব নেই। এত কনভার্টারের মধ্যে আমার কাছে যে কনভার্টারটা সবচেয়ে কাজের মনে হয়েছে তা হল একটি ফ্রী সফটওয়ার যার নাম iWisoft Free Video Converter।
Evil Player -দারুন একটি মিউজিক প্লায়ার
কাজের ফাঁকে গান শুনার অভ্যাসটা সবার আছে। বিশেষ করে অডিও গান। আর এ গানগুলো চালানোর জন্য এমন একটা প্লায়ার দরকার যা পিসি’র কম জায়গা, কম শক্তি খরচ করে যাতে পিসি স্লো হয়ে না যায়। এরকম একটা প্লায়ার হল Evil Player। অডিও গান শুনার জন্য প্লায়ারটি আমার পছন্দের শীর্ষে।
WinxDVDRipper - ডিভিডি থেকে পছন্দের গানটি কপি করুন সহজে
![]() |
| WinxDVDRipper 1stScreen |
আমরা সবাই মিউজিক সিডি, ভিসিডি দেখেছি, আবার তা থেকে পছন্দের গান কপি করেছি হার্ডডিস্কে যাতে পরে সিডি ছাড়া শোনা যায়। কিন্তু সিডি/ভিসিডি’র দিন শেষ। এখন ডিভিডি’র যুগ। ভিসিডি তে বড়জোর ১৪/১৫ টা গান ধরে। কিন্তু ডিভিডি’তে ৬০/৭০ টা মত ভিডিও গান ধরে। তাই এখন সবাই ভিসিডির পরিবর্তে ডিভিডি কিনে। কিন্তু ডিভিডিতে সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও আছে। যেমন একটা গান পছন্দ হল চাচ্ছি সে গানটি হার্ডডিস্কে কপি করে রাখব যাতে পরে সিডি ছাড়া শুনতে পারি। ডিভিডি সে সুযোগটা দিচ্ছেনা। এখন যুগ পাল্টাচ্ছে। যত সমস্যা তার সমাধানও দিন দিন আবিষ্কার হচ্ছে। তাই ডিভিডি থেকে পছন্দের গানটি কপি করাও এখন আর সমস্যা নয়।
কিভাবে আইএসও (হিরেন্স বুট সিডি) রাইট করবেন?
বর্তমানে ISO (International Organization for Standardization) একটি গুরুত্বপূর্ণ ফাইল ফরমেট। একটি কিংবা একসাথে অনেকগুলো ফাইলকে সিডিতে রাইট করার জন্য বিশেষ করে বুটেবল কোন সিডিকে পরবর্তীতে সিডিতে রাইট করার জন্য এ ফরমেটে সেভ করা হয়। ISO কে রাইট করার সময় ডাটা সিডি হিসেবে রাইট করলে সিডিটি বুট হয়না। একে রাইট করতে হয় ইমেজ রাইট করার নিয়মে। তাই ISO কিভাবে রাইট করতে হবে তা দেখোনোর জন্য আমি Hien's BootCD নিয়ে লেখছি। এর নিয়মে যেকোন ISO রাইট করা যাবে। তাহলে আগে আমরা HBCD টা ডাউনলোড করি।
















