Windows XP বের হওয়ার পর অনেকে অনেকভাবে Customize করেছেন। XP
কে Customize করার জন্য অনেক
Third Party Tool বের হয়েছিল। সময়ের প্রয়োজনে আমরাও Windows
XP Customize নিয়ে পরিপূর্ণ টিউটোরিয়াল তৈরি করেছিলাম আমার ব্লগে এবং Techtunes এ। একইভাবে Windows 7 বের হওয়ার পরও এটিকে
Customize করার জন্য
বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করেছেন। তবে এক্সপি’র মত Windows 7 Customization এর উপর তেমন
বেশি Third Party Tool বের হয় নি। এরপরও অল্প কয়েকটি টুল রয়েছে যা দারুন কাজের। যারা খুব বেশি
Windows 7 Customize করার
প্রয়োজনীয়তাবোধ করছেন তাদের জন্য wim Editing Tool বা wim Customizing Tool টুলগুলো নিয়ে লিখবো। সবগুলো Tool Free তেই ব্যবহার
করা যাবে। এগুলোর পাশাপাশি NTLite ও দেখতে পারেন।
Windows 7 Live- ইনস্টল করতে হবে না। উইন্ডোজ সেভেন চালান এবার সিডি/ডিভিডি/পেনড্রাইভ থেকে।
অনেক
দিন আগে Windows PE Builder নিয়ে একটি পোস্ট করেছিলাম। পোস্টটি’র পর অনেকেই ছোট-খাট সমস্যা নিয়ে লিখেছিল
আমাকে। সাধ্যমত সহযোগিতাও করেছি। কিছুদিন আগে এক বন্ধুর জন্য Windows
7 PE টাকে Update করার পরিকল্পনা করলাম। বেশ কদিন একটানা পরিশ্রম
করে Windows 7 PE টি তৈরি করেছি। যারা Windows 7
Live বা Windows
7 PE (Windows 7 Portable Edition) ইতিপূর্বে ব্যবহার করেছেন তারা আমার Windows
7 PE টিতে অনেক নতুনত্ব পাবেন।
আর যারা এখনো ব্যবহার করেন নি বা Windows 7 PE এর সাথে পরিচয় নেই তারা নুতন একটি Bootable
OS এর সাথে পরিচিত হতে পারবেন। এটিকে Mini Windows
7 ই বলতে পারেন। অর্থাৎ No
Need Installation, Use Windows 7 from CD or USB Flash Drive or Pendrive. ফলে Windows
Crash করলে বা Troubleshooting এর জন্য জরুরী মুহুর্তে এটি হতে পারে আপনার
জন্য Best Portable Windows.
MS .Net Framework 3.5 Offline Install in Windows 8 and 8.1
MS .Net Framework Windows এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ সফটওয়ারও .Net Framework ছাড়া install করা যায় না। Software গুলোর উপর ভিত্তি করে .Net
Framework version ও ভিন্ন হতে পারে। তম্মধ্যে বেশি ব্যবহৃত Version টি হলো 3.5 যাতে পূর্বের ভার্সন 2.0 & 3.0 যুক্ত আছে। এটি Windows 7 এর সাথে Integrated থাকে। ফলে Windows 7 এ .Net Framework 3.5 ইনস্টল করার প্রয়োজন পড়ে না। অপর দিকে Windows 8 and 8.1 এ .Net Framework 4.5 Integrated থাকলেও .Net Framework 3.5 নেই। ফলে .Net Framework 3.5 লাগবে এমন কোন সফটওয়ার ইনস্টল করতে গেলে উপরের মত মেসেজ আসে। আপনার যদি Net Connection থাকে তাহলে Install this Feature এর মাধ্যমে তা ইনস্টল
করে নিতে পারেন। কিন্তু যদি Net Connection না থাকে তাহলে আপনি
Windows 8 Disk থেকেও তা ইনস্টল করে
নিতে পারেন। চলুন নিয়মটা দেখি।
ইন্টারনেটে বাংলা দেখতে বা পড়তে সমস্যা
বাংলা ভাষার মানুষের কাছে বাংলা ব্লগ আজ খুবই জনপ্রিয়। তাই দিন দিন বাংলা ব্লগের সংখ্যা বাড়তেছে। তবে অনেক সময় কিছু কিছু কারণে বিভিন্ন ইউজার বাংলা ফন্ট সমস্যায় পড়ে থাকেন। বাংলা লেখার কোন সাইট দেখতে গেলে লেখাগুলো এলোমেলো দেখায়। এটি হতে পারে নির্দিষ্ট ফন্ট ইনস্টল না থাকার ফলে আবার অনেক সময় ফায়ারফক্সের কিছু সেটিংস এর কারণেও ফায়ারফক্সে এলোমেলো ফন্ট দেখা দিতে পারে। আসুন একটু চেষ্টা করি কিভাবে Bangla Fonts Problem সমাধান করা যায়। এছাড়া Complex Fonts Install না থাকলেও যুক্তাক্ষর সহ কিছু লেখা ভাঙ্গা ভাঙ্গা বা এলোমেলো
আসতে পারে।
Office 2010 Silent Install with Direct Download Link
ইতিপূর্বে আমরা Office 2003 Silent Install নিয়ে পোষ্ট করেছিলাম। সেখানে আমরা দেখেছি কিভাবে Office 2003 Customize করে Silent Install করা যায়। তাছাড়া সেটি Customized XP তে কিভাবে এড করতে
হয় তাও বর্ণনা ছিল ঐ পোষ্টে। এর ধারাবাহিকতায়
এবার করছি Office 2010 Silent
Install নিয়ে। এ পোষ্টে আমরা Office 2010 Customize করব না বরং Full Silent Install এর কাজটা করবো। ফলে Serial Key, User Name, Company Name ইত্যাদি কোন কিছু
দেয়া ছাড়াই Office 2010 এর পুরো Package Install হয়ে যাবে। Installed
পরবর্তী আপনার Serial Key দিয়ে Activate করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি 32bit এবং 64bit দুটো নিয়েই আলোচনা করব।
Customize XP Setup Billboard – বদলে দিন এক্সপি সেটাপের চেহারা
Windows XP মানেই জনপ্রিয় এক Operating System এর নাম যার দৌঁড় সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে অনেক
আগেই। এই Operating System টি নিয়ে তাই সবার আগ্রহ একটু বেশিই বলা
যায়। প্রায় সব ইউজারের একটাই চিন্তা একে Customize করা। ইউজারদের আগ্রহে দেখে Windows XP Customize নিয়ে ইতিপূর্বে আমরা বিস্তারিত
টিউটোরিয়াল তৈরি করেছি। এর ধারাবাহিকতায়
এবার থাকছে Setup Billboard কে কিভাবে Customization করা যায় তা নিয়ে টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে XP Setup
Billboard নামে খ্যাত ৩৯ মিনিটের পেজটিতে আমরা Background, Color, Fonts, Text ইত্যাদি পরিবর্তন
করবো নিজের মত করে। Resource Hacker ব্যবহার করেও কাজগুলো করা যায়। তবে আমরা একটি বিশেষ টুল
ব্যবহার করে কাজটি করবো যা অধিকতর সহজ।
Convert WIM to ESD- Compress WIM File & Reduce Windows 7,8,8.1,10 Size
Windows Vista/7 বা পরবর্তী Windows এ Install.wim ফাইলটি খুবই
গুরুত্বপূর্ণ। এ ফাইলটিতে Windows এর সমস্ত File/Folder থাকে। যাঁরা Windows Vista/7 বা পরবর্তী Version এর Windows Customize করতে চায় তাঁরা
এ ফাইলটিকে Edit করেন। তাছাড়া একাধিক Install.wim File Merge করার জন্যও এটি Edit করা হয়। এসব
কাজ করতে গিয়ে Install.wim File টির সাইজ বেড়ে যায় যা কখনো কখনো সমস্যার সৃষ্টি করে। তাই Install.wim File টির সাইজ কমানো
জরুরী হয়ে পড়ে। Install.wim File টিকে Install.esd তে Convert করে এ সাইজ কমানো যায় অনেক। এ টিউটোরিয়ালটিতে ঐ কাজটিই আমরা করবো।
NTLite - Windows 7,8,8.1 Customize করার জন্য একবার দেখতে পারেন
যারা Nlite সম্পর্কে জানেন তাদেরকে NTLite নিয়ে বেশি কিছু
বলার দরকার নেই। এটি দারুন একটি wim Editing Tool বা wim Customizing Tool। মাইক্রোসফটের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম Windows XP Customize
করার জন্য NTLite এর জনপ্রিয়তা ঈর্শ্বনীয়।
Windows 7,8,8.1 আসার পর NLite কে আপডেট করার জন্য Nuhi (Nlite & Vlite Developer) এর কাছে অসংখ্য অনুরোধ যায়। অবশেষে তিনি NTLite তৈরি করেন। যদিও
এটি এখনো beta Version এ আছে। তবে এটি উন্নয়নের কাজ চলছে। ইতিপূর্বে আমাদের ব্যবহৃত অন্যান্য Windows7,8,8.1 Customize Tool এর মধ্যে এটিও বেশ জনপ্রিয়তা লাভ করে।
Hardware Independent Universal XP – একটি এক্সপিই চলবে সব পিসিতে
আপনি একজন Hardware Engineer কিংবা এক বা একাধিক
সার্ভার নিয়ে কাজ করেন আর প্রায় প্রতিদিন অনেক পিসিতে Windows Install করতে হয়। তাহলে ব্যাপারটা
কেমন দাঁড়াই বলেনতো। নাওয়া খাওয়া ভুলে
গিয়ে ঐ পিসি নিয়েই পড়ে থাকতে হবে, তাই না? হ্যাঁ, এ ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য এমন
একটা Back up Image তৈরি করা দরকার যা দিয়ে Windows Install এর কাজটা খুব অল্প সময়ে করা যায় সবখানে, সব সময়, সব ধরনের পিসিতে। এর আগে আমি Transfer your Windows 7, Windows XP To
Another PC নিয়ে দুটি পোষ্ট করেছিলাম যা দিয়ে ঐ ধরনের Windows Installation এর কাজটি করা যায়। তবে ঐ সময়ের Windows XP পোষ্টটিতে কিছু
দুর্বলতা ছিল তাই আমি ঐ পোষ্টটিকে এখন Update করছি।
Windows XP HD Sound Problem – সমাধান নিন
প্রায় সময়
পুরাতন পিসিতে কাজ করতে গিয়ে ড্রাইভার সমস্যায় পড়তাম। দুর্বল কনফিগারেশনের কারণে
পিসিগুলোতে Windows 7 ও ব্যবহার করা যায় না আবার মাদারবোর্ড সিডি খোঁজে না পাওয়ার কারণে ড্রাইভার
সমস্যারও সমাধান করা যায় না। সমাধানের জন্য দীর্ঘ দিন অনলাইনে ঘুরাঘুরি করেও তেমন
কোন সহায়তা পায় নি। কিছু ড্রাইভার সিডি পাওয়া গেলেও মূল্য অনেক। চেষ্টা করতে করতে
অবশেষে একটি All in One Driver CD
তৈরি করে ফেলি যা নিয়ে ইতিপূর্বে পোষ্ট করেছি আমরা। তবে
কয়েকজন বন্ধু ঐ সিডিতে Sound সমস্যার কথা জানায়। আবার শুরু হয় Sound সমস্যা সমাধান নিয়ে গবেষনা। আল্লাহর
রহমতে সেটাতেও সফল হই। আজকে ঐ বিষয় নিয়ে পোষ্ট করছি।
Windows Profile Backup and Restore - কষ্ট করে আর প্রোফাইল সেট করতে হবে না
Windows Setup দেয়ার পর যে কাজটা করা হয় সেটা হলো User Profile Settings. বিভিন্ন Registry Settings, Wallpaper, Screen
Saver, Power Option, Auto run Management, Browser Profile, Start menu, Taskbar, Data and Date Format ইত্যাদি Settings ঠিক করতে করতে
User কে অনেক সময় ব্যয় করতে হয়। তাছাড়া তাড়াহুড়া করতে গেলে অনেক Settings বাদ পড়ে যায়। তাই এটা যদি একবার Backup নিয়ে রাখা যায় যাতে
পরবর্তী সময়ে যখন দরকার হবে শুধু Restore করে দেয়া যাবে তাহলে User এর অনেক সময় বেঁচে যায়। আমি আজকে User Profile Backup and Restore নিয়ে লিখবো। Windows Easy Transfer অপশনটি’র মাধ্যমে কাজটি খুব সহজে করা যায়।
Customized Hiren’s Boot -ট্রাবলশ্যুটিং এর জন্য একমাত্র ভরসা সিডি
Hiren’s BootCD যারা ব্যবহা করেছেন তারা জানেন এর কাজ কি বা একজন
হার্ডওয়ার ইঞ্জিয়ারের কাছে এটি কতটা গুরুত্বপূর্ণ। এর Live Windows XP এবং DOS মোডের টুলগুলো একজন
হার্ডওয়ার ইঞ্জিয়ারের সবসময়ের সাথী। আমি এই সিডি নিয়ে কাজ করছি আজকে অনেক দিন এবং
আমার কাছে এই সিডি একজন দক্ষ হার্ডওয়ার ইঞ্জিয়ারের মত উপকারী। অসংখ্য ইউটিলিটি টুল
থাকার পরও আমি এই সিডিতে নিত্য প্রয়োজনীয় আরো বেশ কটি টুল যুক্ত করে একে কাস্টমাইজ
করেছি নিজের মত করে। আজকে এই সিডিটি আপনাদের জন্য উপহার দিচ্ছি।
এক্সপি’র কন্টেন্ট কপি করি- কাস্টমাইজ সিডি তৈরির জন্য
আমরা এক্সপি সিডি তৈরি করার জন্য যা যা প্রয়োজন ছিল সব কিছু তৈরি করে ফেলেছি। এখন এক্সপি সিডিটি হার্ডডিস্কে কপি করবো আর আমাদের তৈরি করা ফাইল গুলো সেখানে Add/Replace করবো। Add করা মানে নতুন জিনীস যেমন ওয়ালপেপার, নিজের বানানো স্ক্রিন সেভার, রেজিস্ট্রি ফাইল সহ আরো অনেক কিছু। আর Replace করা মানে আমরা ১ম পর্বে এবং ২য় পর্বে যে ফাইলগুলো কাস্টমাইজ করেছি সেগুলো এক্সপি সিডিতে Replace করবো। ফাইলগুলো ওখানে আগে থেকেই আছে তাই Replace করতে হবে। নিচের স্ক্রীনশটটি দেখুন।
সেরা বুট সিডি Hiren's BootCD
যারা হিরেনস বুট ব্যবহার করেছেন তারা নিশ্চয় জানেন এ সিডি’র গুণাগুন। আমরা বুট সিডি বলতে বুঝি যে সিডি থেকে পিসি বুট করানো হয় তাকে। সাধারণত আমরা হার্ডডিস্কে থাকা Windows থেকে পিসি রান করি। কিন্তু তাতে কোন সমস্যা হলে প্রয়োজন পড়ে বুটসিডির। আগে বুটসিডি ছিল প্লপিতে ডসের ব্যবহার বা 98CD এর ব্যবহার। কিন্তু আজকে উইন্ডোজ, লিনাক্স সহ নানা ধরনের বুট সিডি’র অভাব নেই। তবে এর মধ্যে Hiren's BootCD আমার কাছে সেরা। এটি উইন্ডোজ, লিনাক্স, ডস ইত্যাদির সমন্বয়ে তৈরি একটি সিডি যাতে উপকারী টুলের অভাব নেই। আপনার বিপদের মুহুর্তে এটি হতে পারে একমাত্র সমাধান।
All in One Driver CD - ড্রাইভার সমস্যা থেকে চীর মুক্তি লাভ করুন
Computer চলে Hardware আর Software দুটি জিনীসের সমন্বয়ে। Hardware গুলো কাজ করে Driver নামের এক প্রকার সফটওয়ারের মাধ্যমে। প্রয়োজনীয় Driver এর অনুপস্থিতি বা সঠিক Driver এর অভাবে Hardware গুলো ১০০% সার্ভিস দেয় না। বিশেষ করে Chip Set Driver, Sound Driver, VGA Driver বা Graphics Driver এ তিনটি Hardware Driver পিসিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই Motherboard Driver ছাড়া পিসি অচলই বলা যায়। কিন্তু অনেক সময় Motherboard এর Driver CD পাওয়া সম্ভব হয় না। বিশেষ করে পুরাতন PC তে Motherboard এর Driver CD হারিয়ে গেলে বিপাকে পড়তে হয় সবাইকে। এ অবস্থায় Windows 7 এ সমস্যা না হলেও এক্সপিতে ড্রাইভার সমস্যা থেকেই যায়। তাই এমন একটা Driver CD দরকার যা সব পিসিতে, সব Motherboard এ কাজ করবে। আজকে আমরা তেমন একটি AIO Driver CD (All in One Driver CD) তৈরি করবো যা যে কোন পিসিতে, যেকোন Motherboard এ Driver সমস্যার সমাধান দেবে। আর তা CD/DVD, Pendrive বা যেকোন জায়গায় রাখা যাবে, ব্যবহারও করা যাবে।
আসুন তৈরি করি মনের মত এক্সপি সিডি - Customize XP, Unattended XP
এক্সপি মাইক্রোসফটের অত্যন্ত জনপ্রিয় একটি উইন্ডোজ। এক্সপি’র পর মাইক্রোসফট ভিসতা ছাড়লেও শুধুমাত্র এক্সপি’র কারণে তা ইউজারদের মন জয় করতে পারেনি। ভিসতার ব্যবসা ভাল না হলেও মাইক্রোসফট Windows 7 দিয়ে অপারেটিংস সিস্টেমের জগতে আলোড়ন তুলতে সক্ষম হয়। কিন্তু এক্সপি’র জনপ্রিয়তা খুব বেশি কমাতে পারে নি। সেভেনের পর এখন আসতেছে Windows 8। তারপরও এক্সপি’র জনপ্রিয়তা চলতেছে সমান তালে। তাই মাক্রোসফট ঘোষনা দেয় ২০১৪ সালের পরে তারা এক্সপি’র সেবা বন্ধ করে দেবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলেও সত্যি যে, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্যের মত দেশেও এই এক্সপি’র জনপ্রিয়তা আছে এখনো। আমরা সেই এক্সপিকে এবার মনের মত করে তৈরি করবো। XP Customize বা XP Unattended এর উপর এটি বাংলা ব্লগের একমাত্র সম্পূর্ণ টিউটোরিয়াল।
Nlite- এক্সপি কাস্টমাইজ করুন মনের মত
এ পর্বে আমরা এক্সপি সিডি’তে এড করবো হটফিক্স বা এড-অনস যা আমরা ইতিপূর্বে Nlite Add-on Maker এবং SFX Maker দিয়ে তৈরি করেছি, এড করবো পছন্দের থিম যা থিম পর্বে ইন্সটল করেছি, এড করবো নাম, সিরিয়াল কী সহ আরো অনেক কিছু যাতে সেটাপ প্রক্রিয়া অটোমেটিক সম্পন্ন হয়।
এক্সপিতে ব্যবহার করুন সেভেনের থিম
থিম
যেকোন অপারেটিং সিস্টেমের একটি
গুরুত্বপূর্ণ গ্রাফিক্যাল বৈশিষ্ট। প্রত্যেক ইউজারই চায় এ গ্রাফিক্যাল ডিজাইনটা আকর্ষনীয় হোক। থিম বলতে সাধারণত কার্সর, ওয়ালপেপার, আইকন, টেক্সট, উইন্ডোজের
বিভিন্ন ডায়লগ বক্স/মেসেজ
বক্সের কালার। Windows XP’র পর
থেকে মাইক্রোসফট তাদের থিম এর উন্নয়ন ঘটাতে থাকে। বর্তমানে তাদের সেভেনের থিমগুলো উইন্ডোজ ইউজারদের দারুন মনোযোগ
আকর্ষন করতে সক্ষম হয়। সেভেনের
তুলনায় এক্সপির থিমগুলো বড়ই সেকেলে। তাছাড়া মাইক্রোসফট এক্সপির জন্য পরবর্তীতে তেমন কোন আকর্ষনীয়
Theme রিলিজ করেনি। তাই সবাই
চায় এক্সপিতে সেভেনের থিমগুলো ব্যবহার করতে।
















